হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিসিবি নির্বাচন নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন


ঢাকা, ০৮ সেপ্টেম্বর – ঠিক ধুম্রজাল সৃষ্টি নয়। তবে বিসিবির নির্বাচন নিয়ে এখনো কারও কারও মনে সংশয় আছে। কেউ কেউ দাবি করছেন দুদক ঢাকার ১৪টি ক্লাবের বিপক্ষে অভিযোগের প্রমাণ পেয়েছে। তাদের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে নির্বাচন করা ঠিক নয়, এমন কথাও শোনা যাচ্ছে।

তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মনে করেন, দুদক সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেনি। তাই নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

বিসিবি নির্বাচন নিয়ে মোটেই নেতিবাচক চিন্তা করতে নারাজ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ক্রীড়া উপদেষ্টা মনে করেন, বিসিবি নির্বাচন হয়ে যাওয়াই ভালো এবং সঠিক ও নির্ধারিত সময়েই হওয়া উচিত।

আজ সোমবার জাতীয় ক্রীড়া পরিষদে সিনিয়র ক্রীড়া সাংবাদিকদের সাথে আলাপে ক্রীড়া উপদেষ্টা বলেন, স্বল্প সময়ে তার পক্ষে বিসিবি তথা ক্রীড়া ফেডারেশনগুলোর গঠনতন্ত্র সংশোধন করা সম্ভব হয়নি। তবে তিনি মনে করেন, বিসিবির গঠনতন্ত্রে পরিবর্তন-পরিবর্ধন আনা দরকার। তার আশা বিসিবির নতুন নেতৃত্ব গঠনতন্ত্র নিয়ে কাজ করবে।

ক্রীড়া অনুরাগী বিশেষ করে ক্রিকেট অন্তঃপ্রাণ আসিফ মাহমুদ বিসিবির কোনো অর্গানোগ্রাম বা কাঠামো দেখতে না পেয়ে হতাশ। তারপরও বিসিবির এবারের নির্বাচনে সম্ভাব্য সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল আর তামিম ইকবাল- দুজনই ক্রিকেট ব্যক্তিত্ব। জাতীয় দলের সাবেক অধিনায়ক। দু’দুজন জাতীয় দলের সাবেক অধিনায়ক, ক্রিকেট ব্যাকগ্রাউন্ড থাকা ব্যক্তি আগামী বোর্ড নির্বাচনে সম্ভাব্য সভাপতি প্রার্থী, এটাকেও বড় করে দেখতে চান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিসিবি নির্বাচন নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিসিবি নির্বাচন নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ সেপ্টেম্বর – ঠিক ধুম্রজাল সৃষ্টি নয়। তবে বিসিবির নির্বাচন নিয়ে এখনো কারও কারও মনে সংশয় আছে। কেউ কেউ দাবি করছেন দুদক ঢাকার ১৪টি ক্লাবের বিপক্ষে অভিযোগের প্রমাণ পেয়েছে। তাদের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে নির্বাচন করা ঠিক নয়, এমন কথাও শোনা যাচ্ছে।তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মনে করেন, দুদক সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেনি। তাই নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই।বিসিবি নির্বাচন নিয়ে মোটেই নেতিবাচক চিন্তা করতে নারাজ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ক্রীড়া উপদেষ্টা মনে করেন, বিসিবি নির্বাচন হয়ে যাওয়াই ভালো এবং সঠিক ও নির্ধারিত সময়েই হওয়া উচিত।আজ সোমবার জাতীয় ক্রীড়া পরিষদে সিনিয়র ক্রীড়া সাংবাদিকদের সাথে আলাপে ক্রীড়া উপদেষ্টা বলেন, স্বল্প সময়ে তার পক্ষে বিসিবি তথা ক্রীড়া ফেডারেশনগুলোর গঠনতন্ত্র সংশোধন করা সম্ভব হয়নি। তবে তিনি মনে করেন, বিসিবির গঠনতন্ত্রে পরিবর্তন-পরিবর্ধন আনা দরকার। তার আশা বিসিবির নতুন নেতৃত্ব গঠনতন্ত্র নিয়ে কাজ করবে।ক্রীড়া অনুরাগী বিশেষ করে ক্রিকেট অন্তঃপ্রাণ আসিফ মাহমুদ বিসিবির কোনো অর্গানোগ্রাম বা কাঠামো দেখতে না পেয়ে হতাশ। তারপরও বিসিবির এবারের নির্বাচনে সম্ভাব্য সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল আর তামিম ইকবাল- দুজনই ক্রিকেট ব্যক্তিত্ব। জাতীয় দলের সাবেক অধিনায়ক। দু’দুজন জাতীয় দলের সাবেক অধিনায়ক, ক্রিকেট ব্যাকগ্রাউন্ড থাকা ব্যক্তি আগামী বোর্ড নির্বাচনে সম্ভাব্য সভাপতি প্রার্থী, এটাকেও বড় করে দেখতে চান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×