মহেশখালীতে সড়ক দুর্ঘটনা রোধে ভ্রাম্যমাণ আদালত এর অভিযানে একাধিক যান চালককে ১৪,৫০০/- টাকা জরিমানা আদায় করেছে। এইছাড়াও অপ্রাপ্ত বয়স্কদের গাড়ি চালানো বন্ধে মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মহেশখালীতে সড়কে নানা অনিয়ম ও লাইসেন্স বিহীন অদক্ষ, অপ্রাপ্তবয়স্ক চালক এবং হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও আনসারের সমন্বয়ে ০৯ সেপ্টেম্বর বিকালে বড় মহেশখালী ইউনিয়নের মাহারাপাড়া সংলগ্ন এলাকায় মহেশখালী টু বদরখালী সড়কে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন সদ্য যোগদানকৃত মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার এর আদালত।
এসময় ৯ টি মামলায় সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলের অভিযুক্ত মালিক ও চালকদেরকে ১৪,৫০০/- টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মালিক ও চালকদের এই জরিমানা করা হয়েছে। আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।
চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি
অপরদিকে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্যাহ্ স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে বলা হয় মহেশখালীতে রাস্তায় অপ্রাপ্ত বয়স্কদের গাড়ি চালানো বন্ধে মহেশখালী ব্যাপী অভিযান পরিচালনা করা হবে এবং সংশ্লিষ্ট অটো জব্দসহ মালিকের বিরুদ্ধে প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তার সাথে পর্যায়ক্রমে সকল অটোকে নিবন্ধনের আওতায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয় সে গণবিজ্ঞপ্তিতে।




মন্তব্য করুন