কক্সবাজারের পেকুয়ায় কৃষি ব্যাংকের উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রানবন্ত এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক পেকুয়া শাখার ব্যবস্থাপক জনী রাম সুশীল এর সভাপতিত্বে তারুণ্যের উৎসব ২০২৫ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কক্সবাজার মুখ্য অঞ্চলের উপমহাব্যবস্থাপক (দায়িত্বে) মোঃ আহসান হাবিব।
বাংলাদেশ কৃষি ব্যাংক, পেকুয়া শাখার ২য় কর্মকর্তা, উজ্জ্বল কান্তি দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছফওয়ানুল করিম।
উপমহাব্যবস্থাপক (দায়িত্বে) মোঃ আহসান হাবিব বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের আর্থিক সেবা গ্রহন করুন। ব্যাংকে হিসাব খুলুন, সঞ্চয় করুন- স্বাবলম্বী হউন এই বিষয়ে অনুষ্ঠানে নতুন ও মেধাভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে তারুণ্যের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি মুল প্রবন্ধ উপস্থাপনায় তারুণ্যের মাধ্যমে উদ্যোক্তা ও টেকসই উন্নয়নে বিনিয়োগ সহযোগী হিসেবে কৃষি ব্যাংকের ভূমিকা ও কর্মপরিধি নিয়েও শিক্ষার্থীদের মধ্যে ধারণা দেওয়া হয়। একই সাথে ব্যাংকের যাবতীয় সেবা সমূহের পর্যালোচনা করেন।
এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
বিশেষ অতিথির বক্তব্যে ছফওয়ানুল করিম মেধাভিত্তিক দেশ গঠন ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সরওয়ার কামাল শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরেন। তরুণদের মাঝে আর্থিক স্বাক্ষরতা বৃদ্ধিতে এ আলোচনা সভা বিশেষ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আলোচনা শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আর্থিক স্বাক্ষরতা, তারুণ্য, উদ্যোক্তা, টেকসই উন্নয়ন, ব্যাংক ও বিনিয়োগ এক অপরের পরিপূরক ও সহযোগী বলে আলোচনায় তুলে ধরা হয়। সঞ্চয় ও বিনিয়োগ বিষয়ে সম্যক ধারণা দিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।




মন্তব্য করুন