হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে মাদকাসক্ত চাচার দা এর কো*পে প্রা*ণ হারালো ৪ বছরের ক*ন্যা শি*শু

রামু প্রতিনিধি::

রামু প্রতিনিধি::

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

কক্সবাজারের রামুতে মাদকাসক্ত চাচার দা এর কোপে প্রাণ হারিয়েছে ৪ বছরের কন্যা শিশু। নিহত মাহিয়া মনি রামুর ঈদগড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খুইট্টার শিয়া মোহাম্মদ শরীফ পাড়ার নুরুল আজিমের মেয়ে। বুধবার, ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম। তিনি শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান- মাদকাসক্ত নুরুল হাকিম মাদকের টাকা না পেয়ে এ হত্যার ঘটনা ঘটিয়েছে মর্মে প্রাথমিক তদন্তে জানা গেছে। নিহত শিশুর মৃতদেহ সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত মাহিয়া মনির বাবা নুরুল আজিম জানান- তার আপন ছোট ভাই নুরুল হাকিম সন্ধ্যায় বাড়িতে এসে মাদকাসক্ত অবস্থায় তার মায়ের কাছে টাকা দাবি করে। এসময় মা টাকা দিতে অস্বীকৃতি জানালে নুরুল হাকিম দা নিয়ে উত্তেজিত হয়ে পড়ে এবং এক পর্যায়ে তার মেয়ে মাহিয়া মনির মাথার পেছনে সজোরে কোপ দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ঘাতক চাচা নুরুল হাকিম। এ ঘটনায় পরিবারটিতে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। নিহত মাহিয়ার মনির বাবা-মা ও স্থানীয় বাসিন্দারা বর্বরোচিত এ হত্যাকান্ডে জড়িত নুরুল হাকিমকে অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামুতে মাদকাসক্ত চাচার দা এর কো*পে প্রা*ণ হারালো ৪ বছরের ক*ন্যা শি*শু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে মাদকাসক্ত চাচার দা এর কো*পে প্রা*ণ হারালো ৪ বছরের ক*ন্যা শি*শু

প্রতিবেদক: রামু প্রতিনিধি:: | প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামুতে মাদকাসক্ত চাচার দা এর কোপে প্রাণ হারিয়েছে ৪ বছরের কন্যা শিশু। নিহত মাহিয়া মনি রামুর ঈদগড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খুইট্টার শিয়া মোহাম্মদ শরীফ পাড়ার নুরুল আজিমের মেয়ে। বুধবার, ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম। তিনি শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান- মাদকাসক্ত নুরুল হাকিম মাদকের টাকা না পেয়ে এ হত্যার ঘটনা ঘটিয়েছে মর্মে প্রাথমিক তদন্তে জানা গেছে। নিহত শিশুর মৃতদেহ সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মাহিয়া মনির বাবা নুরুল আজিম জানান- তার আপন ছোট ভাই নুরুল হাকিম সন্ধ্যায় বাড়িতে এসে মাদকাসক্ত অবস্থায় তার মায়ের কাছে টাকা দাবি করে। এসময় মা টাকা দিতে অস্বীকৃতি জানালে নুরুল হাকিম দা নিয়ে উত্তেজিত হয়ে পড়ে এবং এক পর্যায়ে তার মেয়ে মাহিয়া মনির মাথার পেছনে সজোরে কোপ দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ঘাতক চাচা নুরুল হাকিম। এ ঘটনায় পরিবারটিতে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। নিহত মাহিয়ার মনির বাবা-মা ও স্থানীয় বাসিন্দারা বর্বরোচিত এ হত্যাকান্ডে জড়িত নুরুল হাকিমকে অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×