হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন


ঢাকা, ১১ সেপ্টেম্বর – চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩ হাজার ১২০ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ৮ জন গ্রেফতার

তিনি জানান, ৪৮তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশিত হয়েছে। এ বিসিএসে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তাদের নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।

গত ১৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ২৭টি কেন্দ্রে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। তবে পরীক্ষায় উপস্থিত ছিলেন কতজন, সেই তথ্য জানায়নি পিএসসি।

এর দুদিন পর ২০ জুলাই দিনগত রাত ১২টার দিকে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ) ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হন মোট ৫ হাজার ২০৬ জন। সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। মৌখিক পরীক্ষায় অংশ নেন তারা। আজ চূড়ান্ত ফল প্রকাশ করলো পিএসসি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ সেপ্টেম্বর – চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩ হাজার ১২০ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, ৪৮তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশিত হয়েছে। এ বিসিএসে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তাদের নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।গত ১৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ২৭টি কেন্দ্রে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। তবে পরীক্ষায় উপস্থিত ছিলেন কতজন, সেই তথ্য জানায়নি পিএসসি।এর দুদিন পর ২০ জুলাই দিনগত রাত ১২টার দিকে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ) ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হন মোট ৫ হাজার ২০৬ জন। সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। মৌখিক পরীক্ষায় অংশ নেন তারা। আজ চূড়ান্ত ফল প্রকাশ করলো পিএসসি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×