হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাঞ্জাবে বন্যার্তদের পাশে দাড়ালেন শাহরুখ, ত্রাণ পৌঁছে দিলেন ১৫০০ পরিবারে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন


মুম্বাই, ১২ সেপ্টেম্বর – ভারতের পাঞ্জাবে চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়েছে সে রাজ্যের ২৩টি জেলা। প্রায় ৫০ জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে পাশাপাশি হাজার হাজার পরিবার তাদের বাড়িঘর ও ফসলি জমি হারিয়েছে। এই কঠিন সময়ে বলিউডের তারকারা বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন বলিউড বাদশা শাহরুখ খান।

শাহরুখের সংস্থা মীর ফাউন্ডেশন পাঞ্জাবের বন্যার্তদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। তারা অমৃতসর, পাতিয়ালা, ফাজিলকা এবং ফিরোজপুরের প্রায় ১৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে স্থানীয় এনজিও ভয়েস অফ অমৃতসরের সহযোগিতায় বন্যার্ত পরিবারগুলোর জন্য জরুরি সামগ্রী সরবরাহ করছে। এর মধ্যে রয়েছে ওষুধ, স্যানিটেশন সামগ্রী, খাদ্যদ্রব্য, মশারী, ত্রিপল, এবং বিছানা।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

মীর ফাউন্ডেশন মূলত অ্যাসিড হামলার শিকার নারীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার কাজ করে। এটি নারীর ক্ষমতায়ন নিয়েও কাজ করে। শাহরুখ খান তার বাবা মীর তাজ মুহাম্মদ খানের নামে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন।

কোভিড মহামারীর সময়েও মীর ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়িয়েছিল। সে সময় তারা অক্সিজেন সিলিন্ডার, হাসপাতালের বেড, রেশন এবং আর্থিক সহায়তা প্রদান করেছিল। শাহরুখ ছাড়াও বলিউড এবং পাঞ্জাবের আরও অনেক তারকা এই ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন।

এদের মধ্যে রয়েছেন সালমান খান, সোনু সুদ, অক্ষয় কুমার, আলিয়া ভাট এবং দিলজিৎ দোসাঞ্জ। সালমান খানের সংস্থা ‘বিইং হিউম্যান’ পাঁচটি উদ্ধারকারী নৌকা পাঠিয়েছে এবং ক্ষতিগ্রস্ত গ্রামগুলোকে দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছে। অভিনেতা সোনু সুদও তার পরিবারের সাথে মিলে হাজার হাজার বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাঞ্জাবে বন্যার্তদের পাশে দাড়ালেন শাহরুখ, ত্রাণ পৌঁছে দিলেন ১৫০০ পরিবারে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাঞ্জাবে বন্যার্তদের পাশে দাড়ালেন শাহরুখ, ত্রাণ পৌঁছে দিলেন ১৫০০ পরিবারে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১২ সেপ্টেম্বর – ভারতের পাঞ্জাবে চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়েছে সে রাজ্যের ২৩টি জেলা। প্রায় ৫০ জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে পাশাপাশি হাজার হাজার পরিবার তাদের বাড়িঘর ও ফসলি জমি হারিয়েছে। এই কঠিন সময়ে বলিউডের তারকারা বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন বলিউড বাদশা শাহরুখ খান।শাহরুখের সংস্থা মীর ফাউন্ডেশন পাঞ্জাবের বন্যার্তদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। তারা অমৃতসর, পাতিয়ালা, ফাজিলকা এবং ফিরোজপুরের প্রায় ১৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে স্থানীয় এনজিও ভয়েস অফ অমৃতসরের সহযোগিতায় বন্যার্ত পরিবারগুলোর জন্য জরুরি সামগ্রী সরবরাহ করছে। এর মধ্যে রয়েছে ওষুধ, স্যানিটেশন সামগ্রী, খাদ্যদ্রব্য, মশারী, ত্রিপল, এবং বিছানা।মীর ফাউন্ডেশন মূলত অ্যাসিড হামলার শিকার নারীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার কাজ করে। এটি নারীর ক্ষমতায়ন নিয়েও কাজ করে। শাহরুখ খান তার বাবা মীর তাজ মুহাম্মদ খানের নামে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন।কোভিড মহামারীর সময়েও মীর ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়িয়েছিল। সে সময় তারা অক্সিজেন সিলিন্ডার, হাসপাতালের বেড, রেশন এবং আর্থিক সহায়তা প্রদান করেছিল। শাহরুখ ছাড়াও বলিউড এবং পাঞ্জাবের আরও অনেক তারকা এই ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন।এদের মধ্যে রয়েছেন সালমান খান, সোনু সুদ, অক্ষয় কুমার, আলিয়া ভাট এবং দিলজিৎ দোসাঞ্জ। সালমান খানের সংস্থা ‘বিইং হিউম্যান’ পাঁচটি উদ্ধারকারী নৌকা পাঠিয়েছে এবং ক্ষতিগ্রস্ত গ্রামগুলোকে দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছে। অভিনেতা সোনু সুদও তার পরিবারের সাথে মিলে হাজার হাজার বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×