দারিদ্র্যতার কষাঘাতে জর্জরিত মানুষ যেখানে দুবেলা খাবার যোগাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন, সেখানে পুষ্টির চাহিদা নিবারন করা কীভাবে সম্ভব। হতদরিদ্র মানুষের দৈনন্দিন জীবন চিত্রের বাস্তবতা এমনই। গরীব মানুষের জীবনচিত্রের এমন পরিস্থিতি অবলোকন করে কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদৌসীর সঙ্গে পরামর্শ করে হতদরিদ্র পরিবারের পুষ্টিহীন নারী-পুরুষ ও শিশুদের জন্য পুষ্টির চাহিদা মেটাতে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।
এরই প্রেক্ষিতে ইতোমধ্যে চকরিয়া উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত সরকারি আবাসন তথা আশ্রয়ন প্রকল্প গুলোতে বসবাসরত হতদরিদ্র মানুষের জন্য বাড়ি লাগোয়া পতিত জমিতে পুষ্টি ও শাকসবজি বাগান সৃজন শুরু করেছেন।
এরই অংশ হিসেবে বর্তমানে চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি আবাসন প্রকল্পের আওতায় বসবাসরত পরিবারের প্রতিটি বাড়ির সামনে বা পেছনে পতিত জমিতে পুষ্টি বাগান গড়ে তোলা হচ্ছে। বাগান সৃজনের আগে প্রতিটি পরিবারকে কৃষি বিভাগের তরফ থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে পুষ্টি ও রকমারি শাকসবজি বীজ এবং পর্যাপ্ত সার।
জানতে চাইলে চকরিয়া উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদৌসী বলেন, আবাসন প্রকল্পের আওতায় বসবাসরত অনগ্রসর পরিবারগুলোর প্রতিটি বাড়ির উঠানে বা পাশের পতিত জমিতে পুষ্টি ও শাকসবজি বাগান তৈরি করা হচ্ছে। ইউনিয়নভিত্তিক পরিদর্শন করে সচেতনতা সভার মাধ্যমে হতদরিদ্র পরিবারের নারী-পুরুষ সদস্যদের হাতে পুষ্টি ও রকমারি শাকসবজি বীজ এবং সার দেওয়া হচ্ছে।
তিনি বলেন, পুষ্টি বাগান সৃজন প্রতল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি আশ্রয়ন প্রকল্পে বসবাসরত অন্তত দুইশো পরিবারকে পুষ্টি ও শাকসবজি বাগান করতে কৃষি বিভাগের তরফ থেকে প্রয়োজনীয় সহায়তা উপকরণ দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মহিউদ্দিন বলেন, চকরিয়া উপজেলা কৃষি বিভাগের তরফ থেকে সরকারি আবাসন প্রকল্পে বসবাসরত অনগ্রসর পরিবারগুলোর পুষ্টির চাহিদা মেটাতে এই উদ্যোগটি নিয়েছেন ইউএনও আতিকুর রহমান। কৃষি বিভাগের মাঠপর্যায়ে নিয়োজিত উপসহকারী কৃষি অফিসাররা বর্তমানে উপজেলার সরকারি আবাসন প্রকল্প এলাকায় গিয়ে পুষ্টি ও শাকসবজি বাগান গুলো তদারকি করছেন।
চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি
উপজেলা কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, সৃজিত পুষ্টি বাগান তদারকির পাশাপাশি প্রায় প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি আবাসন প্রকল্প ভিজিট করে বসবাসরত অনগ্রসর পরিবারগুলোর মাঝে কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় পুষ্টি ও শাকসবজি বীজ এবং সার বিতরণ করছেন ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান।
সর্বশেষ উপজেলার কাকারা ও সুরাজপুর মানিকপুর ইউনিয়নের সরকারি আশ্রয়ন প্রকল্পে বসবাসরত পরিবারের মাঝে ( উপকারভোগীদের) পুষ্টির চাহিদা নিশ্চিত করণে পুষ্টি ও সবজির বীজ, ফলজ চারা এবং বিভিন্ন রকমের সার বিতরণ করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদৌসী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইশরাত জাহান সুইটি, উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মহিউদ্দিন এবং সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসারবৃন্দ।
এসময় ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান এবং উপস্থিত কর্মকর্তারা সরকারি আবাসন প্রকল্পের পতিত জমিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে বাস্তবায়িত পুষ্টি বাগান, বস্তায় আদা চাষ প্রদর্শনী পরিদর্শন করেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সরকারি আবাসন প্রকল্পে বসবাসরত অনগ্রসর পরিবারগুলো খুবই গরীব। বেশিরভাগ পরিবার দুবেলা খাবার যোগাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। সেখানে পুষ্টির চাহিদা নিরারুন করার মতো সামথ্য পরিবারগুলোর নেই। তাই হতদরিদ্র এসব পরিবারের নারী-পুরুষ শিশুর পুষ্টির চাহিদা মেটাতে তাদের বাড়ি লাগোয়া পতিত জমিতে পুষ্টি ও রকমারি শাকসবজি বাগান সৃজন করা হচ্ছে।
তিনি বলেন, কৃষি বিভাগের তরফ থেকে নেওয়া যুগোপযোগী এই প্রকল্পের মাধ্যমে সরকারি আবাসন প্রকল্পের পতিত জমিতে পুষ্টি ও শাকসবজি বাগান সৃজন করার মাধ্যমে হতদরিদ্র পরিবার গুলো মোটামুটি একটি বিশাল আকারে পুষ্টির চাহিদা মেটাতে সক্ষম হবে। ##




মন্তব্য করুন