হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে স্বচ্ছ প্রক্রিয়ায় ৩২ জন কনস্টেবল নিয়োগ

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০১ অপরাহ্ন

কক্সবাজারে আবারও স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার নজির স্থাপন করেছে জেলা পুলিশ। দীর্ঘ ট্রেনিং ও বাছাই প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা থেকে ৩২ জন প্রার্থী ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন কক্সবাজারের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের চেয়ারম্যান মো. সাইফউদ্দীন শাহীন। এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।

কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) মোঃ জসিম উদ্দীন চৌধুরী জানিয়েছেন, আগস্ট-২০২৫ ব্যাচের জন্য কক্সবাজার জেলায় মোট ১,৪৭৯ জন আবেদন করেছিলেন। প্রাথমিক ট্রেনিং শেষে ৮৯৩ জন শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেন। তিন দিনব্যাপী এ পরীক্ষায় উত্তীর্ণ ৩৮৭ জন লিখিত পরীক্ষায় বসেন। লিখিত পরীক্ষায় সফল ৫৪ জন পরবর্তীতে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ২৯ জন পুরুষ ও ৩ জন নারীসহ মোট ৩২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

ফলাফল ঘোষণার পর উত্তীর্ণ অনেক প্রার্থী আনন্দে আপ্লুত হয়ে পড়েন। জীবনের প্রথম বড় অর্জনের আনন্দে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। উপস্থিত অনেকে সেই আবেগঘন মুহূর্তে অশ্রুসিক্ত হয়ে পড়েন। নির্বাচিতরা কক্সবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন

টেকনাফে পৃথক অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার: রফিক বাহিনীর সদস্যসহ আটক ৫

সমাপনী বক্তব্যে পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন নবনিযুক্ত সদস্যদের উদ্দেশে বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের আস্থা ও সেবার প্রতীক। সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করাই হবে আপনাদের প্রধান কর্তব্য।

আইজিপি বাহারুল আলম বিপিএমের সার্বিক দিকনির্দেশনা এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশের নিবিড় তত্ত্বাবধানে সম্পন্ন এ নিয়োগ প্রক্রিয়াকে পুলিশ বিভাগে একটি অনুকরণীয় উদাহরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে স্বচ্ছ প্রক্রিয়ায় ৩২ জন কনস্টেবল নিয়োগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে স্বচ্ছ প্রক্রিয়ায় ৩২ জন কনস্টেবল নিয়োগ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে আবারও স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার নজির স্থাপন করেছে জেলা পুলিশ। দীর্ঘ ট্রেনিং ও বাছাই প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা থেকে ৩২ জন প্রার্থী ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন কক্সবাজারের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের চেয়ারম্যান মো. সাইফউদ্দীন শাহীন। এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন। কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) মোঃ জসিম উদ্দীন চৌধুরী জানিয়েছেন, আগস্ট-২০২৫ ব্যাচের জন্য কক্সবাজার জেলায় মোট ১,৪৭৯ জন আবেদন করেছিলেন। প্রাথমিক ট্রেনিং শেষে ৮৯৩ জন শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেন। তিন দিনব্যাপী এ পরীক্ষায় উত্তীর্ণ ৩৮৭ জন লিখিত পরীক্ষায় বসেন। লিখিত পরীক্ষায় সফল ৫৪ জন পরবর্তীতে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ২৯ জন পুরুষ ও ৩ জন নারীসহ মোট ৩২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। ফলাফল ঘোষণার পর উত্তীর্ণ অনেক প্রার্থী আনন্দে আপ্লুত হয়ে পড়েন। জীবনের প্রথম বড় অর্জনের আনন্দে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। উপস্থিত অনেকে সেই আবেগঘন মুহূর্তে অশ্রুসিক্ত হয়ে পড়েন। নির্বাচিতরা কক্সবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমাপনী বক্তব্যে পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন নবনিযুক্ত সদস্যদের উদ্দেশে বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের আস্থা ও সেবার প্রতীক। সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করাই হবে আপনাদের প্রধান কর্তব্য। আইজিপি বাহারুল আলম বিপিএমের সার্বিক দিকনির্দেশনা এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশের নিবিড় তত্ত্বাবধানে সম্পন্ন এ নিয়োগ প্রক্রিয়াকে পুলিশ বিভাগে একটি অনুকরণীয় উদাহরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×