জেরুজালেম, ১৬ সেপ্টেম্বর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহৎ শহর গাজা সিটিতে বর্ধিত পরিসরে স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ব্যাপক হামলা চালানো শুরু করে তারা।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বর্ধিত এ স্থল হামলায় অংশ নিয়েছে তাদের দুটি ডিভিশন। এ দুই ডিভিশনে ২০ হাজারের বেশি সেনা রয়েছে।
ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু
স্থল হামলা শুরুর আগে গত কয়েক সপ্তাহ ধরে গাজা সিটিতে ব্যাপক বোমাবর্ষণ করে দখলদার ইসরায়েল। বিমান ও ড্রোন থেকে মিসাইল ও বোমা ফেলে গাজা সিটির প্রায় সব উঁচু ভবন ধসিয়ে দেওয়া হয়েছে। গাজা সিটিতে স্থল হামলার আগে আশপাশের অঞ্চলগুলোতে অবস্থান নিয়েছিল ইসরায়েলি সেনারা।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের ১৬২ নম্বর এবং ৯৮ নম্বর ডিভিশন গাজা সিটিতে অবস্থান করছে এবং সেখানে হামলার পরিধি বাড়াচ্ছে। এ দুই ডিভিশনের সঙ্গে ৩৬ নম্বর ডিভিশন পরবর্তীতে যোগ দেবে। এর মাধ্যমে গাজা সিটিতে ইসরায়েলি সেনার সংখ্যা আরও কয়েক গুণ বাড়বে।
গতকাল রাতে স্থল সেনারা গাজা সিটিতে প্রবেশের আগে ব্যাপক বোমাবর্ষণ করে বিমানবাহিনী।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৬ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন