হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সংযুক্ত আরব আমিরাত রমজান শুরুর তারিখ ঘোষণা করল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


আবুধাবি, ২৫ ডিসেম্বর – ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রমজান বা রোজা অন্যতম। এই মাসকে আত্মশুদ্ধির মাস হিসেবে পালন করে থাকেন সারা পৃথিবীর মুসলমানেরা। ২০২৪ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (ইএএস) জানিয়েছে, আগামী বছর ১১ মার্চ (সোমবার) দেশটিতে পবিত্র রমজান শুরু হতে পারে।

এর আগে গত ১৩ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডারে বলা হয়েছিল, দেশটিতে ২০২৪ সালে রমজান মাস শুরু হবে ১২ মার্চ (মঙ্গলবার)। সেসময় দেশটিতে আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকবে।

আরও পড়ুন

কল্যাণপুরে ৫-৬টি ককটেল বিস্ফোরণ, পালানোর সময় একজন গ্রেপ্তার

ইএএস’র চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, আগামী বছর সংযুক্ত আরব আমিরাতে শীতের মৌসুমে রমজান শুরু হবে। ২০৩১ সাল অর্থাৎ ১৪৫৩ হিজরি পর্যন্ত আমিরাতে রমজান মাস শীতকালেই শুরু হবে।

আইএসিএডির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রমজান মাস ২৯ দিন হতে পারে। সেই অনুযায়ী, আমিরাতে রমজানের শেষ দিন হবে আগামী বছরের ৮ এপ্রিল।

এ মাসে সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন। একে বলা হয় সিয়াম সাধনা বা রোজা।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৫ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সংযুক্ত আরব আমিরাত রমজান শুরুর তারিখ ঘোষণা করল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সংযুক্ত আরব আমিরাত রমজান শুরুর তারিখ ঘোষণা করল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] আবুধাবি, ২৫ ডিসেম্বর – ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রমজান বা রোজা অন্যতম। এই মাসকে আত্মশুদ্ধির মাস হিসেবে পালন করে থাকেন সারা পৃথিবীর মুসলমানেরা। ২০২৪ সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (ইএএস) জানিয়েছে, আগামী বছর ১১ মার্চ (সোমবার) দেশটিতে পবিত্র রমজান শুরু হতে পারে। এর আগে গত ১৩ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) ওয়েবসাইটে প্রকাশিত হিজরি ক্যালেন্ডারে বলা হয়েছিল, দেশটিতে ২০২৪ সালে রমজান মাস শুরু হবে ১২ মার্চ (মঙ্গলবার)। সেসময় দেশটিতে আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকবে। ইএএস’র চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, আগামী বছর সংযুক্ত আরব আমিরাতে শীতের মৌসুমে রমজান শুরু হবে। ২০৩১ সাল অর্থাৎ ১৪৫৩ হিজরি পর্যন্ত আমিরাতে রমজান মাস শীতকালেই শুরু হবে। আইএসিএডির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রমজান মাস ২৯ দিন হতে পারে। সেই অনুযায়ী, আমিরাতে রমজানের শেষ দিন হবে আগামী বছরের ৮ এপ্রিল। এ মাসে সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন। একে বলা হয় সিয়াম সাধনা বা রোজা। সূত্র: আরটিভি নিউজআইএ/ ২৫ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×