হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাশিয়া-বেলারুশের যৌথ সামরিক মহড়ায় যোগ দিল বাংলাদেশ ও ভারতসহ ৬টি দেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১১ অপরাহ্ন


মস্কো, ১৭ সেপ্টেম্বর – রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ ও ভারতসহ ছয়টি দেশ। রাশিয়ার নেতৃত্বাধীন পাঁচ দিনব্যাপী এই মহড়ার নাম ‘জাপাড-২০২৫’।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে বলা হয়েছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাঁচ দিনব্যাপী এই মহড়ায় অংশ নিতে তাদের ৬৫ জন সেনা পাঠানো হয়েছে। রাশিয়া ও বেলারুশ যৌথভাবে আয়োজন করা এই মহড়ায় সম্ভাব্য আক্রমণের ক্ষেত্রে সামরিক প্রস্তুতি পরীক্ষা করা হয়েছে।

মহড়ায় অংশ নেয় ১ লাখ সেনা, এখানে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বোমারু বিমান ও যুদ্ধজাহাজ প্রদর্শন করা হয়। গত সপ্তাহে পোল্যান্ডে রুশ ড্রোন ভূপাতিত হওয়ার পর ন্যাটোর সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে এ আয়োজন বিশেষ তাৎপর্য বহন করছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক পোশাক পরে ঘোষণা দেন, “আজ আমরা জাপাদ-২০২৫ কৌশলগত মহড়ার চূড়ান্ত অংশ পরিচালনা করছি”। ভারত ছাড়াও ইরান, বাংলাদেশ, বুরকিনা ফাসো, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) ও মালি থেকে সামরিক প্রতিনিধিরা অংশ নেয় বলে রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জবাবে লেখেন, “ভারত ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ বন্ধু ও প্রাকৃতিক অংশীদার”। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের সীমাহীন সম্ভাবনা উন্মোচিত হবে।

ভারত অবশ্য এর আগেও রাশিয়ার সামরিক মহড়ায় অংশ নিয়েছে। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার আগে ২০২১ সালে নয়াদিল্লি ভলগোগ্রাদ অঞ্চলে সন্ত্রাসবিরোধী ও প্রচলিত যুদ্ধ কার্যক্রমে অংশ নিতে সেনা পাঠিয়েছিল। ভারত-রাশিয়ার সম্পর্ক সোভিয়েত আমল থেকেই গভীর। স্নায়ুযুদ্ধকালে ভারত নিরপেক্ষ অবস্থানে থাকলেও সোভিয়েত ইউনিয়ন থেকেই বেশিরভাগ অস্ত্র কিনত। এখনো ভারতের বেশিরভাগ প্রতিরক্ষা সরঞ্জাম রাশিয়া থেকে কেনা হয়, যদিও গত দুই দশকে নয়াদিল্লি অস্ত্রের উৎস বহুমুখী করার চেষ্টা করছে। এ বছরও ইরান জাপাদ মহড়ায় অংশ নিয়েছে, যদিও সরকারি পর্যায় থেকে বিষয়টি নিশ্চিত হয়নি।

রাশিয়ার ঘনিষ্ঠ কৌশলগত মিত্র ইরান ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোকে শাহেদ আত্মঘাতী ড্রোন সরবরাহ করছে। পশ্চিমা গোয়েন্দাদের মতে, ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও দিচ্ছে। চলতি বছর তেহরান ও মস্কো সামরিক ও অন্যান্য খাতে সম্পর্ক জোরদার করতে “সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি” সই করেছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৭ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাশিয়া-বেলারুশের যৌথ সামরিক মহড়ায় যোগ দিল বাংলাদেশ ও ভারতসহ ৬টি দেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাশিয়া-বেলারুশের যৌথ সামরিক মহড়ায় যোগ দিল বাংলাদেশ ও ভারতসহ ৬টি দেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ১৭ সেপ্টেম্বর – রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ ও ভারতসহ ছয়টি দেশ। রাশিয়ার নেতৃত্বাধীন পাঁচ দিনব্যাপী এই মহড়ার নাম ‘জাপাড-২০২৫’।বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে বলা হয়েছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাঁচ দিনব্যাপী এই মহড়ায় অংশ নিতে তাদের ৬৫ জন সেনা পাঠানো হয়েছে। রাশিয়া ও বেলারুশ যৌথভাবে আয়োজন করা এই মহড়ায় সম্ভাব্য আক্রমণের ক্ষেত্রে সামরিক প্রস্তুতি পরীক্ষা করা হয়েছে।মহড়ায় অংশ নেয় ১ লাখ সেনা, এখানে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বোমারু বিমান ও যুদ্ধজাহাজ প্রদর্শন করা হয়। গত সপ্তাহে পোল্যান্ডে রুশ ড্রোন ভূপাতিত হওয়ার পর ন্যাটোর সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে এ আয়োজন বিশেষ তাৎপর্য বহন করছে।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক পোশাক পরে ঘোষণা দেন, “আজ আমরা জাপাদ-২০২৫ কৌশলগত মহড়ার চূড়ান্ত অংশ পরিচালনা করছি”। ভারত ছাড়াও ইরান, বাংলাদেশ, বুরকিনা ফাসো, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) ও মালি থেকে সামরিক প্রতিনিধিরা অংশ নেয় বলে রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জবাবে লেখেন, “ভারত ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ বন্ধু ও প্রাকৃতিক অংশীদার”। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের সীমাহীন সম্ভাবনা উন্মোচিত হবে।ভারত অবশ্য এর আগেও রাশিয়ার সামরিক মহড়ায় অংশ নিয়েছে। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার আগে ২০২১ সালে নয়াদিল্লি ভলগোগ্রাদ অঞ্চলে সন্ত্রাসবিরোধী ও প্রচলিত যুদ্ধ কার্যক্রমে অংশ নিতে সেনা পাঠিয়েছিল। ভারত-রাশিয়ার সম্পর্ক সোভিয়েত আমল থেকেই গভীর। স্নায়ুযুদ্ধকালে ভারত নিরপেক্ষ অবস্থানে থাকলেও সোভিয়েত ইউনিয়ন থেকেই বেশিরভাগ অস্ত্র কিনত। এখনো ভারতের বেশিরভাগ প্রতিরক্ষা সরঞ্জাম রাশিয়া থেকে কেনা হয়, যদিও গত দুই দশকে নয়াদিল্লি অস্ত্রের উৎস বহুমুখী করার চেষ্টা করছে। এ বছরও ইরান জাপাদ মহড়ায় অংশ নিয়েছে, যদিও সরকারি পর্যায় থেকে বিষয়টি নিশ্চিত হয়নি।রাশিয়ার ঘনিষ্ঠ কৌশলগত মিত্র ইরান ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোকে শাহেদ আত্মঘাতী ড্রোন সরবরাহ করছে। পশ্চিমা গোয়েন্দাদের মতে, ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও দিচ্ছে। চলতি বছর তেহরান ও মস্কো সামরিক ও অন্যান্য খাতে সম্পর্ক জোরদার করতে “সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি” সই করেছে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ১৭ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×