হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তুমব্রু সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুজন আটক

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে তুমব্রু সীমান্তের মধ্যপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। তবে, এই ঘটনার সাথে জড়িত আরও একজন পালিয়ে গেছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, মিয়ানমার সীমান্ত দিয়ে মাদকের একটি চালান আসছে। এই তথ্যের ভিত্তিতে তুমব্রু সীমান্তের মধ্যপাড়া এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়। রাত ১টা ৩০ মিনিটে মিয়ানমার থেকে তিনজন ব্যক্তি বাংলাদেশের দিকে আসলে বিজিবি সদস্যরা তাদের থামানোর চেষ্টা করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা মো. আরপান অপি (১৯) এবং মো. জিয়াবুল হক (৩৬)-কে আটক করতে সক্ষম হয়। তবে, তাদের আরেক সহযোগী গভীর জঙ্গলের দিকে পালিয়ে যায়।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা ব্যাগ তল্লাশি করে মোট ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পাচারে ব্যবহৃত দুটি মোবাইল ফোন পাওয়া যায়।

আটককৃত আরপান অপি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানাধীন মধ্যপাড়া গ্রামের বাসিন্দা এবং জিয়াবুল হক এফডিএমএন ক্যাম্প-৭ এর বাসিন্দা। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, “পলাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।” তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তুমব্রু সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুজন আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তুমব্রু সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুজন আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
Print Image
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে তুমব্রু সীমান্তের মধ্যপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। তবে, এই ঘটনার সাথে জড়িত আরও একজন পালিয়ে গেছে। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, মিয়ানমার সীমান্ত দিয়ে মাদকের একটি চালান আসছে। এই তথ্যের ভিত্তিতে তুমব্রু সীমান্তের মধ্যপাড়া এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়। রাত ১টা ৩০ মিনিটে মিয়ানমার থেকে তিনজন ব্যক্তি বাংলাদেশের দিকে আসলে বিজিবি সদস্যরা তাদের থামানোর চেষ্টা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা মো. আরপান অপি (১৯) এবং মো. জিয়াবুল হক (৩৬)-কে আটক করতে সক্ষম হয়। তবে, তাদের আরেক সহযোগী গভীর জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা ব্যাগ তল্লাশি করে মোট ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পাচারে ব্যবহৃত দুটি মোবাইল ফোন পাওয়া যায়। আটককৃত আরপান অপি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানাধীন মধ্যপাড়া গ্রামের বাসিন্দা এবং জিয়াবুল হক এফডিএমএন ক্যাম্প-৭ এর বাসিন্দা। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, "পলাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।" তিনি বলেন, "বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×