সুনামগঞ্জ, ১৯ সেপ্টেম্বর – সুনামগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জামালগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। নিহত সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সেজাউল ইসলাম কালা মিয়া (৩৫)। তিনি লক্ষীপুর গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
এদিকে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, লক্ষীপুর গ্রামের ইউপি সদস্য কামরুল ইসলাম ও আব্দুল মতিনের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।
এর জের ধরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হলে সালিশের উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে সেজাউল ইসলাম কালা মিয়া গুরুতর আহত হন। তাকে জামালগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল হোসেন বলেন, ‘পূর্ববিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ১৯ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন