কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে তিশা (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তিশা উপজেলার হাজারিয়া পাড়ার মানিকের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি।
কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন
এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ




মন্তব্য করুন