হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সব ধর্মের মর্মবাণী হচ্ছে মানবকল্যাণ, শান্তি ও দেশপ্রেম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন


ঢাকা, ২১ সেপ্টেম্বর – শারদীয় দুর্গাপূজা ঘিরে যেন কোনো স্বার্থান্বেষী মহল অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে উপদেষ্টা এ আহ্বান জানান। শুভ মহালয়া ১৪৩২ উদ্‌যাপন উপলক্ষে এ অনুষ্ঠান হয় বলে তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে জানানো হয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত বলেন, সব ধর্মের মর্মবাণী হচ্ছে মানবকল্যাণ, শান্তি ও দেশপ্রেম।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘সব ধর্মই আমাদের অন্যায়, অবিচার ও অনাচারের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জোগায়, আমাদের আত্মশুদ্ধির সুযোগ করে দেয় এবং মানবসেবা ও দেশাত্মবোধের চেতনাকে উদ্বুদ্ধ করে।’

শারদীয় দুর্গোৎসব বাংলাদেশের সর্বজনীন উৎসব হিসেবে উল্লেখ করে সাখাওয়াত জানান, আবহমানকাল ধরে শারদীয় দুর্গাপূজা বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে উদ্‌যাপিত হয়ে আসছে। এ উৎসব উদ্‌যাপনের মাধ্যমে মানুষে মানুষে নিবিড় বন্ধন রচিত হয়, সমাজের সব মানবসৃষ্ট ভেদাভেদ ও বৈষম্য দূরীভূত হয় এবং সবার মধ্যে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগরিত হয়।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২১ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সব ধর্মের মর্মবাণী হচ্ছে মানবকল্যাণ, শান্তি ও দেশপ্রেম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সব ধর্মের মর্মবাণী হচ্ছে মানবকল্যাণ, শান্তি ও দেশপ্রেম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ সেপ্টেম্বর – শারদীয় দুর্গাপূজা ঘিরে যেন কোনো স্বার্থান্বেষী মহল অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে উপদেষ্টা এ আহ্বান জানান। শুভ মহালয়া ১৪৩২ উদ্‌যাপন উপলক্ষে এ অনুষ্ঠান হয় বলে তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে জানানো হয়।নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত বলেন, সব ধর্মের মর্মবাণী হচ্ছে মানবকল্যাণ, শান্তি ও দেশপ্রেম।ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘সব ধর্মই আমাদের অন্যায়, অবিচার ও অনাচারের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জোগায়, আমাদের আত্মশুদ্ধির সুযোগ করে দেয় এবং মানবসেবা ও দেশাত্মবোধের চেতনাকে উদ্বুদ্ধ করে।’শারদীয় দুর্গোৎসব বাংলাদেশের সর্বজনীন উৎসব হিসেবে উল্লেখ করে সাখাওয়াত জানান, আবহমানকাল ধরে শারদীয় দুর্গাপূজা বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে উদ্‌যাপিত হয়ে আসছে। এ উৎসব উদ্‌যাপনের মাধ্যমে মানুষে মানুষে নিবিড় বন্ধন রচিত হয়, সমাজের সব মানবসৃষ্ট ভেদাভেদ ও বৈষম্য দূরীভূত হয় এবং সবার মধ্যে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগরিত হয়।সূত্র: জাগো নিউজএনএন/ ২১ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×