হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইফতারের সময় পাকিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, উৎসস্থল আফগানিস্তান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৬ অপরাহ্ন


ইসলামাবাদ, ২১ ফেব্রুয়ারি – পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) নিশ্চিত করেছে যে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৯।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৯ মিনিটে ভূকম্পনটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল এবং ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সংবাদমাধ্যম ডননিউজটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি ও নওশেরা জেলাজুড়ে এই কম্পন অনুভূত হয়। বিশেষ করে শাংলায় ইফতারের সময় কম্পন শুরু হলে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকে ইফতার রেখে দ্রুত ঘরবাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এ অঞ্চলে প্রায়শই ভূকম্পন অনুভূত হয়ে থাকে।

এস এম/ ২১ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইফতারের সময় পাকিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, উৎসস্থল আফগানিস্তান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইফতারের সময় পাকিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, উৎসস্থল আফগানিস্তান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ২১ ফেব্রুয়ারি – পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) নিশ্চিত করেছে যে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৯।পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৯ মিনিটে ভূকম্পনটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল এবং ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার।স্থানীয় সংবাদমাধ্যম ডননিউজটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি ও নওশেরা জেলাজুড়ে এই কম্পন অনুভূত হয়। বিশেষ করে শাংলায় ইফতারের সময় কম্পন শুরু হলে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকে ইফতার রেখে দ্রুত ঘরবাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এ অঞ্চলে প্রায়শই ভূকম্পন অনুভূত হয়ে থাকে।এস এম/ ২১ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×