হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল পর্তুগাল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ অপরাহ্ন


লিসবন, ২২ সেপ্টেম্বর – ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। এবার সেই একই পথে হাঁটল ইউরোপের আরেক দেশ পর্তুগাল।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগেই ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো দেশটি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, রোববার নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঞ্জেল। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম আরটিপি জানায়, নিউইয়র্কে পর্তুগালের স্থায়ী মিশনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

এসময় র‍্যাঞ্জেল সব বন্দির মুক্তি, গাজায় যুদ্ধবিরতি এবং শত্রুতার অবসানের আহ্বান জানান।

এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া একইভাবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। আর ফ্রান্স, লুক্সেমবার্গ ও মাল্টা আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার ঘোষণা দেয়।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২২ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এবার ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল পর্তুগাল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল পর্তুগাল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ অপরাহ্ন
Print Image
[ad_1] লিসবন, ২২ সেপ্টেম্বর – ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। এবার সেই একই পথে হাঁটল ইউরোপের আরেক দেশ পর্তুগাল।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগেই ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো দেশটি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।বার্তাসংস্থাটি বলছে, রোববার নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঞ্জেল। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম আরটিপি জানায়, নিউইয়র্কে পর্তুগালের স্থায়ী মিশনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।এসময় র‍্যাঞ্জেল সব বন্দির মুক্তি, গাজায় যুদ্ধবিরতি এবং শত্রুতার অবসানের আহ্বান জানান।এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া একইভাবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। আর ফ্রান্স, লুক্সেমবার্গ ও মাল্টা আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার ঘোষণা দেয়।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২২ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×