হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় পেটের ভিতর ইয়াবা নিয়ে বিজিবির হাতে যুবক আটক

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় অভিনব কায়দায় পেটে ইয়াবা বহনকালে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার পেট থেকে তিন হাজার দুইশত আটাশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

এছাড়া মাদক বহনের দায়ে একটি মোটর সাইকেল জব্দ করা হয়। আটককৃত হলো কুষ্টিয়ার গৌড়দহ গ্রামের বাসিন্দা তাহের মন্ডলের পুত্র মো. আশিক মন্ডল (২৪)।

আটককৃত ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। রোববার দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন

ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের আগুন জ্বলতে পারে আরও ৭ দিন!

এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হয়। এসময় লাল রঙের পালসার মোটরসাইকেলযোগে এক ব্যক্তিকে সন্দেহভাজন মনে হলে তাকে আটক করা হয়। পরে তাকে স্থানীয় “তাজমান ডায়াগনস্টিক সেন্টারে” নিয়ে এক্স-রে করা হলে তার পেটে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয়।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মো. আশিক মন্ডল (২৪),স্বীকার করে যে কৌশলে ইয়াবা পেটের ভেতরে বহন করছিল। চিকিৎসকের পরামর্শে তাকে ঔষধ খাওয়ানো হলে তার শরীর থেকে লাল টেপে মোড়ানো ৬৫টি পোটলা বের হয়, যার ভেতরে মোট ৩,২২৮ পিস ইয়াবা পাওয়া যায়।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নে ল জসীম উদ্দিন, পিএসসি আরও জানান, আসামী স্বীকার করেছে যে উখিয়ার পালংখালী এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কুষ্টিয়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। উদ্ধারকৃত ইয়াবা, মোটরসাইকেল ও আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়

বিজিবির এ কর্মকর্তা বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় পেটের ভিতর ইয়াবা নিয়ে বিজিবির হাতে যুবক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় পেটের ভিতর ইয়াবা নিয়ে বিজিবির হাতে যুবক আটক

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় অভিনব কায়দায় পেটে ইয়াবা বহনকালে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার পেট থেকে তিন হাজার দুইশত আটাশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়া মাদক বহনের দায়ে একটি মোটর সাইকেল জব্দ করা হয়। আটককৃত হলো কুষ্টিয়ার গৌড়দহ গ্রামের বাসিন্দা তাহের মন্ডলের পুত্র মো. আশিক মন্ডল (২৪)। আটককৃত ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। রোববার দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে এ অভিযান চালানো হয়। এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হয়। এসময় লাল রঙের পালসার মোটরসাইকেলযোগে এক ব্যক্তিকে সন্দেহভাজন মনে হলে তাকে আটক করা হয়। পরে তাকে স্থানীয় "তাজমান ডায়াগনস্টিক সেন্টারে" নিয়ে এক্স-রে করা হলে তার পেটে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মো. আশিক মন্ডল (২৪),স্বীকার করে যে কৌশলে ইয়াবা পেটের ভেতরে বহন করছিল। চিকিৎসকের পরামর্শে তাকে ঔষধ খাওয়ানো হলে তার শরীর থেকে লাল টেপে মোড়ানো ৬৫টি পোটলা বের হয়, যার ভেতরে মোট ৩,২২৮ পিস ইয়াবা পাওয়া যায়। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নে ল জসীম উদ্দিন, পিএসসি আরও জানান, আসামী স্বীকার করেছে যে উখিয়ার পালংখালী এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কুষ্টিয়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। উদ্ধারকৃত ইয়াবা, মোটরসাইকেল ও আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয় বিজিবির এ কর্মকর্তা বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×