হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানশাসিত কাশ্মির একদিন নিজেই ভারতের সঙ্গে যুক্ত হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর – ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন, পাকিস্তানশাসিত কাশ্মির (আজাদ কাশ্মির) একদিন নিজেই ভারতের সঙ্গে যুক্ত হবে। তার ভাষায়, এ অঞ্চল দখল করতে কোনো ধরনের সামরিক হামলার প্রয়োজন হবে না, এটা ভারতেরই অংশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) মরক্কোয় প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, পাকিস্তানশাসিত কাশ্মির একদিন ভারতের অংশ হয়ে যাবে। এরই মধ্যে সেখানকার মানুষ এই দাবিতে স্লোগান দিতে শুরু করেছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

পাঁচ বছর আগে জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর এক অনুষ্ঠানে একই বক্তব্য দিয়েছিলেন তিনি। সেই প্রসঙ্গ টেনে রাজনাথ সিং বলেন, আমি তখনও বলেছিলাম, আজাদ কাশ্মির দখলের জন্য আমাদের কোনো আক্রমণের দরকার হবে না। কারণ ওটা ভারতেরই অংশ। সময় আসবে, যখন সেখানকার মানুষ নিজেরাই বলবে,‘আমিও ভারত’। সেই দিন অবশ্যই আসবে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজনাথের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ তুলেছে যে সম্প্রতি ‘অপারেশন সিন্দুর’-এর পর পাকিস্তানশাসিত কাশ্মির দখলের সুযোগ হাতছাড়া করেছে মোদি সরকার। বিরোধীদের মতে, তখনই পাকিস্তান অধিকৃত ভূখণ্ড দখল সম্ভব ছিল।

বর্তমানে দুই দিনের সফরে মরক্কোয় অবস্থান করছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। সফরকালে তিনি বেররশিদ শহরে টাটা অ্যাডভান্সড সিস্টেমসের নতুন হুইলড আর্মার্ড প্ল্যাটফর্ম উৎপাদন কারখানার উদ্বোধন করবেন। এটি আফ্রিকার মাটিতে ভারতের প্রথম প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কারখানা হিসেবে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে উল্লেখ করেছেন তিনি।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২২ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানশাসিত কাশ্মির একদিন নিজেই ভারতের সঙ্গে যুক্ত হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানশাসিত কাশ্মির একদিন নিজেই ভারতের সঙ্গে যুক্ত হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর – ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন, পাকিস্তানশাসিত কাশ্মির (আজাদ কাশ্মির) একদিন নিজেই ভারতের সঙ্গে যুক্ত হবে। তার ভাষায়, এ অঞ্চল দখল করতে কোনো ধরনের সামরিক হামলার প্রয়োজন হবে না, এটা ভারতেরই অংশ।সোমবার (২২ সেপ্টেম্বর) মরক্কোয় প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, পাকিস্তানশাসিত কাশ্মির একদিন ভারতের অংশ হয়ে যাবে। এরই মধ্যে সেখানকার মানুষ এই দাবিতে স্লোগান দিতে শুরু করেছে।পাঁচ বছর আগে জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর এক অনুষ্ঠানে একই বক্তব্য দিয়েছিলেন তিনি। সেই প্রসঙ্গ টেনে রাজনাথ সিং বলেন, আমি তখনও বলেছিলাম, আজাদ কাশ্মির দখলের জন্য আমাদের কোনো আক্রমণের দরকার হবে না। কারণ ওটা ভারতেরই অংশ। সময় আসবে, যখন সেখানকার মানুষ নিজেরাই বলবে,‘আমিও ভারত’। সেই দিন অবশ্যই আসবে।ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজনাথের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ তুলেছে যে সম্প্রতি ‘অপারেশন সিন্দুর’-এর পর পাকিস্তানশাসিত কাশ্মির দখলের সুযোগ হাতছাড়া করেছে মোদি সরকার। বিরোধীদের মতে, তখনই পাকিস্তান অধিকৃত ভূখণ্ড দখল সম্ভব ছিল।বর্তমানে দুই দিনের সফরে মরক্কোয় অবস্থান করছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। সফরকালে তিনি বেররশিদ শহরে টাটা অ্যাডভান্সড সিস্টেমসের নতুন হুইলড আর্মার্ড প্ল্যাটফর্ম উৎপাদন কারখানার উদ্বোধন করবেন। এটি আফ্রিকার মাটিতে ভারতের প্রথম প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কারখানা হিসেবে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে উল্লেখ করেছেন তিনি।সূত্র: জাগো নিউজএনএন/ ২২ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×