হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আন্দোলনকারীদের দমনে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন


ঢাকা, ২৩ সেপ্টেম্বর – ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৎকালীন কমিশনার হাবিবুর রহমান বৈষম্যবিরোধী আন্দোলন দমনে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করার নির্দেশ দিয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী হিসেবে দেওয়া জবানবন্দিতে এমনটাই জানিয়েছেন সংস্থার ওয়ারলেস অপারেটর কামরুল হাসান। তিনি বলেন, আন্দোলনকারীদের দমনে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন হাবিবুর।

আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দি দেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল। তিনি ডিএমপির ক্রাইম অ্যান্ড কন্ট্রোল সেন্টারের ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মকর্তা এবং মামলায় রাষ্ট্রপক্ষের ৫০তম সাক্ষী। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ জবানবন্দি নেওয়া হয়।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মামলার অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মামুন এরইমধ্যে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

কামরুল জবানবন্দিতে জানান, তিনি গত বছরের ১৭ জুলাই ৯টা থেকে ২টা পর্যন্ত দায়িত্ব পালন করেন। ছাত্র-জনতার আন্দোলন দমনে ওই দিন ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ডিএমপির কমিশনার সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দেন। চাইনিজ রাইফেল দিয়ে গুলি করার নির্দেশ দেন। তখন বার্তাবাহক হিসেবে কামরুল ও তার দল সংশ্লিষ্ট সব ইউনিটিতে তা পৌঁছে দেন।

পরে ট্রাইব্যুনালে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরের ওয়ারলেস বার্তার অডিও উপস্থাপন করা হয়। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘জানমাল রক্ষায় সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। আমি আপনাদের স্বাধীনতা দিয়েছি। পরিস্থিতি বুঝে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবেন। হাঁটু গেড়ে বসে গুলি করবেন।’

সাক্ষীর উল্লেখ করা চাইনিজ রাইফেলের বিষয়টি উপস্থাপিত অডিওতে না থাকা প্রসঙ্গে প্রসিকিউটর জানান, চাইনিজ রাইফেলের কথাটা উনি বলেছেন বা বলেননি, এটা যুক্তিতর্কের বিষয়। উনি বক্তব্য দিয়েছেন। তারা যখন যুক্তিতর্কে যাবেন তখন বিষয়টা মোকাবিলা করবেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৩ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আন্দোলনকারীদের দমনে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আন্দোলনকারীদের দমনে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ সেপ্টেম্বর – ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৎকালীন কমিশনার হাবিবুর রহমান বৈষম্যবিরোধী আন্দোলন দমনে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করার নির্দেশ দিয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী হিসেবে দেওয়া জবানবন্দিতে এমনটাই জানিয়েছেন সংস্থার ওয়ারলেস অপারেটর কামরুল হাসান। তিনি বলেন, আন্দোলনকারীদের দমনে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন হাবিবুর।আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দি দেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল। তিনি ডিএমপির ক্রাইম অ্যান্ড কন্ট্রোল সেন্টারের ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মকর্তা এবং মামলায় রাষ্ট্রপক্ষের ৫০তম সাক্ষী। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ জবানবন্দি নেওয়া হয়।মামলার অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মামুন এরইমধ্যে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।কামরুল জবানবন্দিতে জানান, তিনি গত বছরের ১৭ জুলাই ৯টা থেকে ২টা পর্যন্ত দায়িত্ব পালন করেন। ছাত্র-জনতার আন্দোলন দমনে ওই দিন ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ডিএমপির কমিশনার সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দেন। চাইনিজ রাইফেল দিয়ে গুলি করার নির্দেশ দেন। তখন বার্তাবাহক হিসেবে কামরুল ও তার দল সংশ্লিষ্ট সব ইউনিটিতে তা পৌঁছে দেন।পরে ট্রাইব্যুনালে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরের ওয়ারলেস বার্তার অডিও উপস্থাপন করা হয়। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘জানমাল রক্ষায় সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। আমি আপনাদের স্বাধীনতা দিয়েছি। পরিস্থিতি বুঝে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবেন। হাঁটু গেড়ে বসে গুলি করবেন।’সাক্ষীর উল্লেখ করা চাইনিজ রাইফেলের বিষয়টি উপস্থাপিত অডিওতে না থাকা প্রসঙ্গে প্রসিকিউটর জানান, চাইনিজ রাইফেলের কথাটা উনি বলেছেন বা বলেননি, এটা যুক্তিতর্কের বিষয়। উনি বক্তব্য দিয়েছেন। তারা যখন যুক্তিতর্কে যাবেন তখন বিষয়টা মোকাবিলা করবেন।সূত্র: জাগো নিউজএনএন/ ২৩ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×