হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের পদত্যাগসহ তিন দফা দাবি এনসিপির

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন


ঢাকা, ২৩ সেপ্টেম্বর – আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এসব দাবি জানান।

আরও পড়ুন

ইনানীতে রিসোর্টে আগুন: চোখের পানিতে বিদায় নিলেন ফতুল্লায় একই পরিবারের তিনজন

নাহিদ বলেন, গতকালের ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নিউইয়র্কের কনসাল জেনারেলকে পদত্যাগ করতে হবে। ঘটনা সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

এনসিপির আহ্বায়ক বলেন, ফ্যাসিবাদের জমানায় নিয়োগ করা আওয়ামী দোসরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে। উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলাকারী হিসেবে যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের তালিকা প্রকাশ করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণহত্যার বিচার স্বচ্ছ ও ত্বরান্বিত করতে হবে। দল হিসেবে সন্ত্রাসী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। ট্রাইব্যুনালে এখনো দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হয়নি। আমরা ট্রাইব্যুনালের কাছে এটার আবেদন জানাব, সরকারের পক্ষ থেকেও যাতে উদ্যোগ নেওয়া হয়, যাতে দল হিসেবে আওয়ামী লীগের জুলাই গণঅভ্যুত্থানসহ গত ১৫ বছরের মানবতাবিরোধী কর্মকাণ্ড তদন্ত করে সেটার বিচার কার্যক্রম শুরু করা হয়।

বিচার নিশ্চিত করার বিষয়টা আমরা বারবার বলে আসছি। সেই জায়গায় দুর্বলতা আছে দেখেই আওয়ামী লীগ এত তৎপরতা করার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ট্রাইব্যুনালের বাইরে সাধারণ কোর্টে যে মামলাগুলা হয়েছে, সেখানে জামিন দেওয়া হচ্ছে। অনেক আসামি জামিন পেয়ে পালিয়ে যাচ্ছে। অনেক এলাকায় আওয়ামী লীগের লোকেরা ছাড়া পেয়ে প্রকাশ্যে চলাফেরা করছে। শহীদ পরিবারকে হুমকি দিচ্ছে। জুলাইয়ে যারা আহত হয়েছিল তাদের হুমকি দিচ্ছে। অনেক জায়গায় হামলার ঘটনা আমরা দেখেছি। ছোট ও বড় পর্যায়ে নানা ধরনের ঘটনা দেশে ঘটছে। এখন দেশের বাইরেও আমরা এসব দেখতে পাচ্ছি।

সরকারের সর্বস্তরে ফ্যাসিবাদের দোসররা এখনো রয়ে গেছে অভিযোগ করে এনসিপির আহ্বায়ক বলেন, তাদেরকে অপসারণ করতে হবে, চিহ্নিত করতে হবে। শাস্তির আওতায় আনতে হবে। যে বিচারের কথা বলছি সেই বিচার দ্রুততার সঙ্গে নিশ্চিত করতে হবে। গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বিকেলে শাহবাগে আমাদের জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল হবে। দেশের সব জেলা ও মহানগরে গতকালের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৩ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের পদত্যাগসহ তিন দফা দাবি এনসিপির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের পদত্যাগসহ তিন দফা দাবি এনসিপির

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ সেপ্টেম্বর – আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এসব দাবি জানান।নাহিদ বলেন, গতকালের ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নিউইয়র্কের কনসাল জেনারেলকে পদত্যাগ করতে হবে। ঘটনা সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।এনসিপির আহ্বায়ক বলেন, ফ্যাসিবাদের জমানায় নিয়োগ করা আওয়ামী দোসরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে। উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলাকারী হিসেবে যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের তালিকা প্রকাশ করতে হবে।নাহিদ ইসলাম বলেন, জুলাই গণহত্যার বিচার স্বচ্ছ ও ত্বরান্বিত করতে হবে। দল হিসেবে সন্ত্রাসী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। ট্রাইব্যুনালে এখনো দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হয়নি। আমরা ট্রাইব্যুনালের কাছে এটার আবেদন জানাব, সরকারের পক্ষ থেকেও যাতে উদ্যোগ নেওয়া হয়, যাতে দল হিসেবে আওয়ামী লীগের জুলাই গণঅভ্যুত্থানসহ গত ১৫ বছরের মানবতাবিরোধী কর্মকাণ্ড তদন্ত করে সেটার বিচার কার্যক্রম শুরু করা হয়।বিচার নিশ্চিত করার বিষয়টা আমরা বারবার বলে আসছি। সেই জায়গায় দুর্বলতা আছে দেখেই আওয়ামী লীগ এত তৎপরতা করার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ট্রাইব্যুনালের বাইরে সাধারণ কোর্টে যে মামলাগুলা হয়েছে, সেখানে জামিন দেওয়া হচ্ছে। অনেক আসামি জামিন পেয়ে পালিয়ে যাচ্ছে। অনেক এলাকায় আওয়ামী লীগের লোকেরা ছাড়া পেয়ে প্রকাশ্যে চলাফেরা করছে। শহীদ পরিবারকে হুমকি দিচ্ছে। জুলাইয়ে যারা আহত হয়েছিল তাদের হুমকি দিচ্ছে। অনেক জায়গায় হামলার ঘটনা আমরা দেখেছি। ছোট ও বড় পর্যায়ে নানা ধরনের ঘটনা দেশে ঘটছে। এখন দেশের বাইরেও আমরা এসব দেখতে পাচ্ছি।সরকারের সর্বস্তরে ফ্যাসিবাদের দোসররা এখনো রয়ে গেছে অভিযোগ করে এনসিপির আহ্বায়ক বলেন, তাদেরকে অপসারণ করতে হবে, চিহ্নিত করতে হবে। শাস্তির আওতায় আনতে হবে। যে বিচারের কথা বলছি সেই বিচার দ্রুততার সঙ্গে নিশ্চিত করতে হবে। গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বিকেলে শাহবাগে আমাদের জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল হবে। দেশের সব জেলা ও মহানগরে গতকালের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হবে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৩ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×