বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে সুকেল বড়ুয়া (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় নিহতের বাবা রাধা কান্ত বড়ুয়া বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ০৬ নম্বর ওয়ার্ডের মেম্বার ঘাটা টু পাহাড় পাড়া যাওয়ার পথে রোহিঙ্গা সেলুনের সামনে ইট বিছানো রাস্তার উপর এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত হলো নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ার বাসিন্দা রাধা কান্ত বড়ুয়ার ছেলে সুকেল বড়ুয়া। অভিযুক্ত সুপন বড়ুয়া (৩২) সুকেলের সৎ ভাই এবং একই এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাসরুরুল হক বলেন,পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সেই বিরোধের জেরে সুপন বড়ুয়া ধারালো ছুরি দিয়ে সুকেল বড়ুয়ার বুকে আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
ঘটনার পরপরই বাদী রাধা কান্ত বড়ুয়া নাইক্ষ্যংছড়ি থানায় উপস্থিত হয়ে লিখিত এজাহার দাখিল করেন। পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্ত সুপন বড়ুয়াকে গ্রেফতার করেছে।
ওসি আরো বলেন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং বিস্তারিত তথ্য বের করতে কাজ করছি।”




মন্তব্য করুন