ঢাকা, ২৬ সেপ্টেম্বর – ক্রমবর্ধমান শ্রমবাজারের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নেওয়ার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া।
বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাই প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন।
ঢাবির টিএসসিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত
প্রেসিডেন্ট বেগাই বলেন, আমাদের দেশে কর্মীর প্রয়োজন এবং আলবেনিয়ার বেশ কয়েকটি কোম্পানি ইতোমধ্যেই বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আবেদন করেছে।
তিনি পর্যটনসহ অন্যান্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন এবং আলবেনিয়ার দক্ষিণ উপকূলকে বাংলাদেশের পর্যটকদের জন্য সম্ভাবনাময় গন্তব্য হিসেবে উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা ইউনূস এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের গতিশীল ও তরুণ শ্রমশক্তি আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করতে প্রস্তুত। তিনি বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান, উল্লেখ করে বলেন বর্তমানে ভিসার জন্য নয়া দিল্লি যেতে হয়।
প্রেসিডেন্ট বেগাই আরও জানান, আলবেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বিদ্যমান আন্তর্জাতিক ভর্তি স্কিমের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত।
বৈঠকে টেকসই উন্নয়ন বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৬ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন