হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবারের মিস ইউনিভার্স ভারতীয় সুন্দরী হারনাজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১, ০৬:১০ অপরাহ্ন

দীর্ঘ ২১ বছর পর মিস ইউনিভার্স হলেন এক ভারতীয়৷ চণ্ডীগড়ের বাসিন্দা হারনাজ সান্ধু ভারতকে এনে দিলেন মিস ইউনিভার্স ২০২১-এর খেতাব। সুস্মিতা সেন ও লারা দত্তের পর মিস ইউনিভার্সের মুকুট পরলেন হারনাজ সান্ধু।

রোববার (১২ ডিসেম্বর) তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এবার রানার আপ হয়েছেন মিস প্যারাগুয়ে নাদিয়া ফেরেইরা, দ্বিতীয় রানার আপ হয়েছেন মিস সাউথ আফ্রিকা লায়েলা সোয়ানি।

২০২০ সালের মিস ইউনিভার্স আন্দ্রেয়া মেজা ২১ বছর বয়সী হারনাজের মাথায় মুকুট পরিয়ে দেন। এ বছর মিস ইউনিভার্সের ৭০তম আসর বসেছিল ইসরায়েলে। চূড়ান্ত পর্বে এক প্রশ্নের জবাবে মডেল হারনাজ জানান, ‘নারীদের নিজের ওপর বিশ্বাস রাখা উচিত। অন্যের সঙ্গে তুলনা বন্ধ করে নিজের ওপর আস্থা রাখা উচিত। প্রত্যেকটা মানুষই আলাদা এবং সেই তার জীবনের নিয়ন্ত্রক। নিজস্ব স্বাতন্ত্র্যের মধ্যেই সৌন্দর্য নিহিত। ’

পিপল সাময়িকী এক প্রতিবেদনে জানিয়েছে, অবসরে ইয়োগা, নাচ, রান্না ও দাবা খেলতে ভালোবাসেন হারনাজ। বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াকে আদর্শ মানেন তিনি।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

এবারের মিস ইউনিভার্স ভারতীয় সুন্দরী হারনাজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবারের মিস ইউনিভার্স ভারতীয় সুন্দরী হারনাজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১, ০৬:১০ অপরাহ্ন
Print Image
দীর্ঘ ২১ বছর পর মিস ইউনিভার্স হলেন এক ভারতীয়৷ চণ্ডীগড়ের বাসিন্দা হারনাজ সান্ধু ভারতকে এনে দিলেন মিস ইউনিভার্স ২০২১-এর খেতাব। সুস্মিতা সেন ও লারা দত্তের পর মিস ইউনিভার্সের মুকুট পরলেন হারনাজ সান্ধু। রোববার (১২ ডিসেম্বর) তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এবার রানার আপ হয়েছেন মিস প্যারাগুয়ে নাদিয়া ফেরেইরা, দ্বিতীয় রানার আপ হয়েছেন মিস সাউথ আফ্রিকা লায়েলা সোয়ানি। ২০২০ সালের মিস ইউনিভার্স আন্দ্রেয়া মেজা ২১ বছর বয়সী হারনাজের মাথায় মুকুট পরিয়ে দেন। এ বছর মিস ইউনিভার্সের ৭০তম আসর বসেছিল ইসরায়েলে। চূড়ান্ত পর্বে এক প্রশ্নের জবাবে মডেল হারনাজ জানান, ‘নারীদের নিজের ওপর বিশ্বাস রাখা উচিত। অন্যের সঙ্গে তুলনা বন্ধ করে নিজের ওপর আস্থা রাখা উচিত। প্রত্যেকটা মানুষই আলাদা এবং সেই তার জীবনের নিয়ন্ত্রক। নিজস্ব স্বাতন্ত্র্যের মধ্যেই সৌন্দর্য নিহিত। ’ পিপল সাময়িকী এক প্রতিবেদনে জানিয়েছে, অবসরে ইয়োগা, নাচ, রান্না ও দাবা খেলতে ভালোবাসেন হারনাজ। বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াকে আদর্শ মানেন তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×