কক্সবাজারের উখিয়ায় বন বিভাগ অভিযান চালিয়ে ৬০টি বক উদ্ধার করতে সক্ষম হয়। পরে উদ্ধারকৃত বক গুলো অবমুক্ত করা হয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উখিয়া বন রেঞ্জের অধীনে সদর বনবিটের মাছকারিয়া ডেবা এলাকা থেকে এসব বক উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান।
তিনি আরো বলেন কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত বকগুলো বিকালে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
এদিকে স্থানীয়দের বরাতে জানা গেছে, মাছকারিয়া এলাকার পুতিয়ার ছেলে রিদুওয়ান, জালাল উদ্দিন ওরফে পুতিয়া, তৈয়ম গোলালের দুই ছেলে রুবেল ও জাহাঙ্গীর, আলী হোসেনের ছেলে তৈয়ব এবং জবর মুল্লুকের ছেলে বাক্কাসসহ অন্তত শতাধিক সশস্ত্র ব্যক্তি নিয়মিতভাবে বক শিকার করে আসছে।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
এ বিষয়ে একজন প্রত্যক্ষদর্শী জানান, “শিকারিরা নিয়মিতভাবে ডেবা এলাকায় জাল পেতে বকসহ নানা বন্যপ্রাণী ধরে নিয়ে যায়। আমরা বন বিভাগকে জানালেও তারা অনেক সময় আসতে দেরি করে।”
উল্লেখ্য, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী বকসহ যেকোনো বন্যপ্রাণী শিকার, আটকে রাখা বা হত্যা করা দণ্ডনীয় অপরাধ। বন বিভাগ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।




মন্তব্য করুন