হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলি সেনাদের ব্যবহৃত ‘নজরদারি’ প্রযুক্তি বন্ধ করল মাইক্রোসফট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ২৭ সেপ্টেম্বর – গত আগস্ট মাসে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছিল, গাজার ভূখণ্ড ও পশ্চিম তীরের লক্ষ লক্ষ ফিলিস্তিনির ফোনকল নজরদারির জন্য মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম ‘অ্যাজুর’ ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। এরপর অভিযোগগুলো দুটি মূলনীতির ভিত্তিতে পর্যালোচনা করতে মাঠে নামে মাইক্রোসফট।

সেই অভিযোগের সত্যতা পাওয়ায় ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (আইএমওডি) একটি ইউনিটের জন্য ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা বন্ধ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ। তিনি বলেন, আমি জানাতে চাই, মাইক্রোসফট ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ইউনিটের জন্য নির্দিষ্ট কিছু সেবা বন্ধ ও নিষ্ক্রিয় করেছে।

মাইক্রোসফট জানিয়েছে, তারা কখনোই ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গ্রাহক কনটেন্টে প্রবেশ করেনি। তবে অভ্যন্তরীণ রেকর্ড, আর্থিক ও যোগাযোগ সংক্রান্ত নথিপত্র পর্যালোচনার মাধ্যমে কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে নেদারল্যান্ডসে অ্যাজুর স্টোরেজ ও এআই সেবা ব্যবহারের বিষয়টি।

আর এসব প্রমাণের ভিত্তিতে তারা আইএমওডি-কে নির্দিষ্ট ক্লাউড স্টোরেজ ও এআই সেবা বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে এবং সংশ্লিষ্ট সব সাবস্ক্রিপশন নিষ্ক্রিয় করেছে।

দ্য গার্ডিয়ানকে ধন্যবাদ জানিয়ে স্মিথ বলেন, এই পর্যালোচনা এখনও চলমান এবং আগামী দিনগুলোতে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৭ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসরায়েলি সেনাদের ব্যবহৃত ‘নজরদারি’ প্রযুক্তি বন্ধ করল মাইক্রোসফট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলি সেনাদের ব্যবহৃত ‘নজরদারি’ প্রযুক্তি বন্ধ করল মাইক্রোসফট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৭ সেপ্টেম্বর – গত আগস্ট মাসে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছিল, গাজার ভূখণ্ড ও পশ্চিম তীরের লক্ষ লক্ষ ফিলিস্তিনির ফোনকল নজরদারির জন্য মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম ‘অ্যাজুর’ ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। এরপর অভিযোগগুলো দুটি মূলনীতির ভিত্তিতে পর্যালোচনা করতে মাঠে নামে মাইক্রোসফট।সেই অভিযোগের সত্যতা পাওয়ায় ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (আইএমওডি) একটি ইউনিটের জন্য ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা বন্ধ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ। তিনি বলেন, আমি জানাতে চাই, মাইক্রোসফট ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ইউনিটের জন্য নির্দিষ্ট কিছু সেবা বন্ধ ও নিষ্ক্রিয় করেছে।মাইক্রোসফট জানিয়েছে, তারা কখনোই ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গ্রাহক কনটেন্টে প্রবেশ করেনি। তবে অভ্যন্তরীণ রেকর্ড, আর্থিক ও যোগাযোগ সংক্রান্ত নথিপত্র পর্যালোচনার মাধ্যমে কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে নেদারল্যান্ডসে অ্যাজুর স্টোরেজ ও এআই সেবা ব্যবহারের বিষয়টি।আর এসব প্রমাণের ভিত্তিতে তারা আইএমওডি-কে নির্দিষ্ট ক্লাউড স্টোরেজ ও এআই সেবা বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে এবং সংশ্লিষ্ট সব সাবস্ক্রিপশন নিষ্ক্রিয় করেছে।দ্য গার্ডিয়ানকে ধন্যবাদ জানিয়ে স্মিথ বলেন, এই পর্যালোচনা এখনও চলমান এবং আগামী দিনগুলোতে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৭ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×