হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতের বিপক্ষে ফাইনালে আজ মাঠে নামছে বাংলাদেশের যুবারা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন


ঢাকা, ২৭ সেপ্টেম্বর – অনূর্ধ্ব ১৭, ১৫ ও ১৬ পর্যায়ে হওয়া গত ৯ আসরের ছয়টিতেই শিরোপা জিতেছে ভারত। দুটি বাংলাদেশ এবং একবার জিতেছে পাকিস্তান। শুধু এখানেই নয়, বয়সভিত্তিকের অন্যান্য আসরে কিংবা সিনিয়র সাফেও আধিপত্য ভারতেরই। সেই ভারতের বিপক্ষে আজ অনূর্ধ্ব-১৭ সাফের ফাইনাল খেলতে নামছে বাংলাদেশের যুবারা।

গত বছর এই টুর্নামেন্টের ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরেছিলেন নাজমুল হুদারা। এবার কি ভাগ্য বদলাবে?

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল যেমন বলেছেন, ‘আমরা শিরোপা জেতার জন্য মাঠে নামব। আগে কী হয়েছে, সেসব নিয়ে ভাবছি না। আমাদের সব ভাবনা এই ফাইনাল ঘিরে।

এবারের আসরে বাংলাদেশ দারুণ ছন্দে আছে। গ্রুপ পর্বে দুটি ম্যাচেই চার গোলে জিতেছে, সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয় ২-০ গোলে। এখনো জাল অক্ষত রেখেছে। ভারত সেমিফাইনালে নেপালের বিপক্ষে তিন গোলে জিতলেও গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৭০ মিনিট পর্যন্ত।

কলম্বোর রেসকোর্স মাঠে আজ হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। বাংলাদেশ কোচ গোলাম রব্বানী বলেছেন, ‘ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। আমি মনে করি, আমাদের সামনে ভালো সুযোগ আছে। ছেলেরা যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে তাহলে আমরা লক্ষ্যে পৌঁছতে পারব।’


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতের বিপক্ষে ফাইনালে আজ মাঠে নামছে বাংলাদেশের যুবারা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতের বিপক্ষে ফাইনালে আজ মাঠে নামছে বাংলাদেশের যুবারা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ সেপ্টেম্বর – অনূর্ধ্ব ১৭, ১৫ ও ১৬ পর্যায়ে হওয়া গত ৯ আসরের ছয়টিতেই শিরোপা জিতেছে ভারত। দুটি বাংলাদেশ এবং একবার জিতেছে পাকিস্তান। শুধু এখানেই নয়, বয়সভিত্তিকের অন্যান্য আসরে কিংবা সিনিয়র সাফেও আধিপত্য ভারতেরই। সেই ভারতের বিপক্ষে আজ অনূর্ধ্ব-১৭ সাফের ফাইনাল খেলতে নামছে বাংলাদেশের যুবারা।গত বছর এই টুর্নামেন্টের ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরেছিলেন নাজমুল হুদারা। এবার কি ভাগ্য বদলাবে?বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল যেমন বলেছেন, ‘আমরা শিরোপা জেতার জন্য মাঠে নামব। আগে কী হয়েছে, সেসব নিয়ে ভাবছি না। আমাদের সব ভাবনা এই ফাইনাল ঘিরে।এবারের আসরে বাংলাদেশ দারুণ ছন্দে আছে। গ্রুপ পর্বে দুটি ম্যাচেই চার গোলে জিতেছে, সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয় ২-০ গোলে। এখনো জাল অক্ষত রেখেছে। ভারত সেমিফাইনালে নেপালের বিপক্ষে তিন গোলে জিতলেও গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৭০ মিনিট পর্যন্ত।কলম্বোর রেসকোর্স মাঠে আজ হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। বাংলাদেশ কোচ গোলাম রব্বানী বলেছেন, ‘ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। আমি মনে করি, আমাদের সামনে ভালো সুযোগ আছে। ছেলেরা যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে তাহলে আমরা লক্ষ্যে পৌঁছতে পারব।’ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×