কক্সবাজারের ঈদগাঁওয়ে মাছ বোঝাই গাড়ি ছিনতাই হয়েছে। তবে অনেকে এ ঘটনা ব্যবসায়ীক দন্ধ বলেও আশঙ্কা করছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাত পৌনে ৩টার দিকে মহাসড়কের আলমাছিয়া গেইটের পূর্ব পাশের ফজল মার্কেট থেকে ট্রাকটি লুট হয়।
মাছ আড়ৎদার রুবেল জানান, চট্টগ্রামের কর্ণফুলি ঘাট থেকে সামুদ্রিক মাছ বোঝাই গাড়িটি গভীর রাতে উক্ত স্থানে পৌঁছায়। চালক গাড়ি রেখে বিশ্রামে যাওয়ার সুযোগে মাছসহ গাড়িটি একটি চক্র চালিয়ে কক্সবাজারের দিকে নিয়ে যায়। তারা এ সংবাদ পেয়ে ঘটনার পরপর গাড়িটির পিছু নিয়ে জোরিয়ানালা গ্রামীণ ব্যাংকের উত্তর পাশের একটি এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় মাছ লুট কালে গাড়িটি উদ্ধার করতে পারলেও লুটেরাদল দামি মাছ গুলো নিয়ে পালিয়ে যায় । যার আনুমানিক মূল্য সাত লক্ষ টাকা হতে পারে বলে তারা ধারণা করছেন।
তিনি আরো জানান, এ গাড়িতে কয়েকজন আড়ৎ ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকা মূল্যের মাছ ছিল।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান,মাছবাহী গাড়ি লুট নয়, প্রাথমিক ভাবে তাদের পরিচিতরা এ ঘটনা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতিগ্রস্থদের ঘটনার পর থেকে বারবার এজাহার দিতে বললেও সন্ধ্যা পর্যন্ত তারা কোন পদক্ষেপ নেননি ।তবে প্রশাসন তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন।
এদিকে ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো পর্যন্ত ভূক্তভোগিরা আইনের আশ্রয় না নেয়ায় সচেতন জনগণ একে ব্যবসায়ীক দন্ধ বলে ধারণা করছেন।




মন্তব্য করুন