কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মুসলিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খাবার বিতরণের অভিযোগে তাকে ৮ এপিবিএন পুলিশের এক কর্মকর্তার বাসা থেকে আটক করা হয়।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টা ৩৩ মিনিটে উখিয়ার হিজলিয়া এলাকার আওয়ামী লীগ নেতা শাহজাহানের বিল্ডিংয়ের নিচ তলায় অবস্থিত এএসআই মো. রবিউল করিম সিকদারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৮ এপিবিএন এ কর্মরত রবিউল করিম সিকদার উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল করিম সিকদারের ছেলে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেন অভিযানে নেতৃত্বদানকারী উখিয়া থানার সাব-ইন্সপেক্টর রাজেশ।
এএসআই রবিউল পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির আশীর্বাদে পুলিশে চাকরি পান।
শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ
অভিযোগ উঠেছে, স্বৈরাচার শেখ হাসিনা সরকারেের আমলে নিয়োগপ্রাপ্ত পুলিশের আশ্রয় প্রশ্রয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের নেতা দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
পুলিশ জানিয়েছে, মুসলিম উদ্দিন দীর্ঘদিন ধরে হলদিয়া পালং ইউনিয়নে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হিসেবে সক্রিয় ছিলেন। সম্প্রতি তার নেতৃত্বে শেখ হাসিনার জন্মদিন পালনের আড়ালে খাবার বিতরণের আয়োজন করা হয়। এই ঘটনায় তাকে আটক করে যথাযথ আইনি প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে উখিয়া থানা পুলিশ। পাশাপাশি তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তারা।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রম দীর্ঘদিন ধরে চললেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ড স্থানীয় আইনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
অভিযান পরিচালনাকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।
###




মন্তব্য করুন