কক্সবাজার, ০১ অক্টোবর – কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) ১৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সেন্ট মার্টিনের কাছাকাছি সাগর এলাকা থেকে দুটি ট্রলারসহ তাদের অপহরণ করা হয়।
নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি
টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ বলেন, সকালে কায়ুকখালী ঘাট থেকে বেশ কয়েকটি ট্রলার মাছ শিকারে যায়। এর মধ্যে মো. কালাম ও সৈয়দ আহমদের মালিকানাধীন দুটি ট্রলারসহ ১৪ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা।
তিনি বলেন, বারবার এ ধরনের ঘটনায় জেলেদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে। মাছ শিকার এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই সরকারের সহযোগিতা একান্ত জরুরি।
স্থানীয় জেলে নুর কালাম বলেন, মাছ ধরার এক পর্যায়ে অস্ত্রধারীরা ট্রলারে উঠে মাঝিমাল্লাদের ধরে নিয়ে যায়। প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে, আমরা আতঙ্কে আছি।
বিজিবি ও ট্রলার মালিকদের হিসেবে, গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মোট ২৪২ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি; এর মধ্যে ১২৪ জনকে ফেরত আনা সম্ভব হয়েছে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০১ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন