জেরুজালেম, ০২ অক্টোবর – গাজামুখী সুমুদ ফ্লোটিলা থেকে ৩৭ দেশের দুই শতাধিক কর্মীকে বন্দি করেছে ইসরায়েল। সংগঠনটির মুখপাত্র সাইফ আবুকেশেক ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, সমুদ্রে ১৩টি নৌযান আটক করা হয়েছে।
আবুকেশেক বলেন, আটক হওয়া নৌযানগুলোতে ৩৭ দেশের ২০১ জন কর্মী ছিলেন। এর মধ্যে স্পেন থেকে ৩০ জন, ইতালি থেকে ২২ জন, তুরস্ক থেকে ২১ জন এবং মালয়েশিয়া থেকে ১২ জন অংশ নেন।
এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
বাংলাদেশের শহিদুল আলম ছাড়াও সুমুদ ফ্লোটিলায় রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রুহি আক্তার রুহিও।
আবুকেশেক জানিয়েছেন, গ্রেফতার ও বাধা সত্ত্বেও অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে এবং এখনো প্রায় ৩০টি জাহাজ গাজায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফ্লোটিলার অংশগ্রহণকারীদের মধ্যে আন্তর্জাতিক পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থানবার্গকেও গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী।
আর্জেন্টিনায় বিক্ষোভ
এ ঘটনার পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা গাজাগামী এই সহায়তা নৌযান আটক ও কর্মীদের গ্রেফতারের নিন্দা জানায়।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, আটক হওয়া কর্মীদের মধ্যে রয়েছেন আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের নির্বাচিত আইনপ্রণেতা সেলেস্ট ফিয়েরো, যিনি ‘আদারা’ নামের নৌযানে ছিলেন। স্থানীয় নেতা সার্জিও গার্সিয়া বলেন, আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে দ্রুত সেলেস্টকে মুক্ত করা হয়। আমরা এখানে তার পাশে থাকতে চাই, তাকে আলিঙ্গন করে গর্ব প্রকাশ করতে চাই।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ০২ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন