হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশে ফিরে এশিয়া কাপ নিয়ে যা বললেন লিটন দাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১২:০৩ অপরাহ্ন


ঢাকা, ০২ অক্টোবর – এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক লিটন দাসের যাত্রা আগেই শেষ হয়েছিল। এরপর ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাওয়া সিরিজে তার খেলা হচ্ছে না। ফলে বাংলাদেশ দলকে আরব আমিরাতে রেখেই দেশে পা রেখেছেন লিটন। এরপর গণমাধ্যমের সামনে এশিয়া কাপের ফাইনাল খেলতে ব্যর্থ হওয়ায় হতাশা ঝরেছে তার কণ্ঠে।

লিটন ঢাকায় ফিরেছেন গতকাল (বুধবার) রাতে। চোটের কারণে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে থাকছেন না তিনি। বিমানবন্দরে নেমে এশিয়া কাপের প্রসঙ্গ উঠতেই নিজের ইনজুরি নিয়ে হতাশা জানিয়ে লিটন বলেন, ‘(শেষ দুই ম্যাচে) থাকতে পারলে ভালো হতোই। এশিয়া কাপে অবশ্যই ভারত-পাকিস্তান বিগ ম্যাচ। ছোট থেকেই দেখি এগুলা অনেক বড় নাম। বড় দলের সঙ্গে এশিয়া কাপের মঞ্চে খেলতে পারিনি। খেলতে পারলে খুব ভালো লাগত।’

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্যাটারদের ব্যর্থতার কথাই পুনরায় সামনে আনলেন লিটন, ‘সমস্যা কিছু না। নির্দিষ্ট দিনে যেকোনো দলই খারাপ ক্রিকেট খেলতে পারে। আমার মনে হয় ওভারঅল আমরা এশিয়া কাপের আগে এবং এশিয়ার কাপের প্রথম ৩-৪ ম্যাচ খুব ভালো ক্রিকেট খেলেছি। ভারতের সঙ্গে আমরা ভালো ক্রিকেট খেলছিলাম। তাদের স্পিন কোয়ালিটি অনেক ভালো ছিল। আমরা ভালোভাবে মানিয়ে নিতে পারিনি। পাকিস্তানের সঙ্গে যেরকম টার্গেট ছিল, বিশ্বাস ছিল চেজ করব। ক্রিকেটে আসলে যেকোনো কিছুই হতে পারে। আমরা ব্যাটার হিসেবে এখানে ব্যর্থ হয়েছি।’

পরে নিজের ফর্ম ধরে রাখা নিয়ে বাংলাদেশের এই টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘আমরা ক্রিকেটে ধারণা বা বিশ্বাস নেই। সামনে কাজে দেবে কি না নির্দিষ্ট দিনেই বোঝা যাবে। বড় মঞ্চে যেকোনো পারফরম্যান্সই আলাদা বুস্টআপ করে। এখন আগে রিকভারি করতে হবে। সামনে যে সিরিজ খেলব চ্যালেঞ্জিং হবে।’

ফেব্রুয়ারিতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে দলে বেশি পরিবর্তন আনার পক্ষে নন লিটন, ‘বড় মঞ্চে প্লেয়ারের সঙ্গে অভিজ্ঞতাও দরকার। একজন প্লেয়ার যখন নিয়মিত বড় মঞ্চে খেলবে, তার জন্য ডেলিভারি করাটা সহজ হবে। চেষ্টা থাকবে যারা খেলে তারা যেন সিনিয়র প্লেয়ার হয়। এমন না যে নিউকামার আসবে না। তবে যখন বড় মঞ্চে খেলছেন তখন পরিণত প্লেয়ার যেন দলে থাকে।’


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশে ফিরে এশিয়া কাপ নিয়ে যা বললেন লিটন দাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশে ফিরে এশিয়া কাপ নিয়ে যা বললেন লিটন দাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ অক্টোবর – এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক লিটন দাসের যাত্রা আগেই শেষ হয়েছিল। এরপর ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাওয়া সিরিজে তার খেলা হচ্ছে না। ফলে বাংলাদেশ দলকে আরব আমিরাতে রেখেই দেশে পা রেখেছেন লিটন। এরপর গণমাধ্যমের সামনে এশিয়া কাপের ফাইনাল খেলতে ব্যর্থ হওয়ায় হতাশা ঝরেছে তার কণ্ঠে।লিটন ঢাকায় ফিরেছেন গতকাল (বুধবার) রাতে। চোটের কারণে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে থাকছেন না তিনি। বিমানবন্দরে নেমে এশিয়া কাপের প্রসঙ্গ উঠতেই নিজের ইনজুরি নিয়ে হতাশা জানিয়ে লিটন বলেন, ‘(শেষ দুই ম্যাচে) থাকতে পারলে ভালো হতোই। এশিয়া কাপে অবশ্যই ভারত-পাকিস্তান বিগ ম্যাচ। ছোট থেকেই দেখি এগুলা অনেক বড় নাম। বড় দলের সঙ্গে এশিয়া কাপের মঞ্চে খেলতে পারিনি। খেলতে পারলে খুব ভালো লাগত।’ব্যাটারদের ব্যর্থতার কথাই পুনরায় সামনে আনলেন লিটন, ‘সমস্যা কিছু না। নির্দিষ্ট দিনে যেকোনো দলই খারাপ ক্রিকেট খেলতে পারে। আমার মনে হয় ওভারঅল আমরা এশিয়া কাপের আগে এবং এশিয়ার কাপের প্রথম ৩-৪ ম্যাচ খুব ভালো ক্রিকেট খেলেছি। ভারতের সঙ্গে আমরা ভালো ক্রিকেট খেলছিলাম। তাদের স্পিন কোয়ালিটি অনেক ভালো ছিল। আমরা ভালোভাবে মানিয়ে নিতে পারিনি। পাকিস্তানের সঙ্গে যেরকম টার্গেট ছিল, বিশ্বাস ছিল চেজ করব। ক্রিকেটে আসলে যেকোনো কিছুই হতে পারে। আমরা ব্যাটার হিসেবে এখানে ব্যর্থ হয়েছি।’পরে নিজের ফর্ম ধরে রাখা নিয়ে বাংলাদেশের এই টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘আমরা ক্রিকেটে ধারণা বা বিশ্বাস নেই। সামনে কাজে দেবে কি না নির্দিষ্ট দিনেই বোঝা যাবে। বড় মঞ্চে যেকোনো পারফরম্যান্সই আলাদা বুস্টআপ করে। এখন আগে রিকভারি করতে হবে। সামনে যে সিরিজ খেলব চ্যালেঞ্জিং হবে।’ফেব্রুয়ারিতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে দলে বেশি পরিবর্তন আনার পক্ষে নন লিটন, ‘বড় মঞ্চে প্লেয়ারের সঙ্গে অভিজ্ঞতাও দরকার। একজন প্লেয়ার যখন নিয়মিত বড় মঞ্চে খেলবে, তার জন্য ডেলিভারি করাটা সহজ হবে। চেষ্টা থাকবে যারা খেলে তারা যেন সিনিয়র প্লেয়ার হয়। এমন না যে নিউকামার আসবে না। তবে যখন বড় মঞ্চে খেলছেন তখন পরিণত প্লেয়ার যেন দলে থাকে।’ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×