কক্সবাজারের উখিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরী অস্ত্র-গুলি-ইয়াবাসহ চারজনকে আটক করতে সক্ষম হয়।
এসময় তাঁদের কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ,১টি রাইফেলের খালি খোসা, ১টি শর্টগানের খালি খোসা ও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
রোরবার ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের
মরাগাছতলা এলাকার ফরিদুল আলমের বসত ঘরে এ অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া থানার উপ পরিদর্শক মিজানুর রহমান।
উখিয়া থানা সুত্রে জানা যায় রোববার ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের মরাগাছতলায় একদল পুলিশ অবস্থান নেন।
উখিয়ায় পাহাড়ি মাটিসহ ডাম্পার জব্দ, আটক ১
গোপন সংবাদের ভিওিতে ফরিদুল আলমের বসত বাড়িতে অভিযান চালায়।অভিযান চলাকালে ফরিদুল আলম (২০) সহ ৪ জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো আটককৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
ওসি আরো জানান, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর।




মন্তব্য করুন