ঢাকা, ০৭ অক্টোবর – স্বাস্থ্যগত কারণে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান।
মঙ্গলবার (৭ অক্টোবর) এ বিষয়ে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আবেদনে প্রফেসর আজাদ খান উল্লেখ করেছেন, তিনি চলতি বছরের ২০ ফেব্রুয়ারি মহাপরিচালকের পদে যোগদান করেন এবং এখন পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন। তবে স্বাস্থ্যগত কারণে তার পক্ষে এ দায়িত্ব পালন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। সে কারণেই তিনি মহাপরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের অনুরোধ জানিয়েছেন।
পত্রের সঙ্গে তিনি চিকিৎসা সংক্রান্ত চার কপি কাগজপত্রও সংযুক্ত করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। তিনি বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৭ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন