হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২৯ বছর ধরে আধুনিক চিকিৎসা সেবা দিয়ে জমজম হাসপাতাল বিপদাপন্ন মানুষের ভরসার জায়গায় পৌঁছেছে

এম.জিয়াবুল হক,চকরিয়া ::

এম.জিয়াবুল হক,চকরিয়া ::

বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

অক্টোবর মাস রোগীর জন্য সেবামাস ঘোষণা

কক্সবাজারের চকরিয়া উপজেলার সর্বপ্রথম বেসরকারিপর্যায়ে স্থাপিত চিকিৎসা প্রতিষ্ঠান জমজম হাসপাতাল পিএলসির উদ্যোগে অক্টোবর মাসকে সবধরনের রোগীদের জন্য সেবা মাস হিসেবে ঘোষণা করেছেন হাসপাতাল কতৃপক্ষ।

এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) বেলা এগারোটায়
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোঃ আবদুল করিমের সভাপতিত্বে হাসপাতাল মিলনায়তনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জমজম হাসপাতালের সেবামাস কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব।
এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের নির্বাহী চেয়ারম্যান এন্ড সিইও মোঃ গোলাম কবির।

আরও পড়ুন

চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নির্বাহী ম্যাজিষ্ট্রেট
রুপায়ন দেব বলেন, জমজম হাসপাতাল চকরিয়া জনপদে দীর্ঘদিনের একটি ঐতিহ্যবাহী হাসপাতাল। ঢাকা চট্টগ্রামের পর চকরিয়ার মতো মফস্বল শহরের এই হাসপাতালের উন্নত যন্ত্রপাতির পরীক্ষা নিরীক্ষা, বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা, চকরিয়া ও পার্শ্ববর্তী উপজেলার বিপদাপন্ন মানুষের জন্য বড় ধরনের উপকারে আসছে ।

তিনি বলেন, অক্টোবর মাসকে সেবা মাস ঘোষণা করে রোগীদের মাঝে স্বল্প মূল্যে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সেবা দেয়ার জন্য জমজম হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। তবে এই সেবাকার্যক্রম প্রতিমাসে গরিব রোগীদের জন্য চালু রাখার আহবান জানাচ্ছি। আশাকরি প্রচলিত বাণিজ্যিক ধারার বিপরীতে স্বল্প মূল্যে ভালো মানের চিকিৎসা সেবা নিশ্চিত করার মাধ্যমে এই হাসপাতাল মানুষের ভরসার জায়গায় থাকবে।

অনুষ্ঠানে জমজম হাসপাতালের নির্বাহী চেয়ারম্যান এন্ড সিইও মোঃ গোলাম কবির বলেন, আজ থেকে ২৯ বছর আগে চকরিয়ার মতো মফস্বল জনপদে
আধুনিকমানের চিকিৎসা সেবা নিয়ে পথচলা শুরু করে জমজম হাসপাতাল পিএলসি। ভালোমানের চিকিৎসা সেবার বদৌলতে আজ লাখো মানুষের কাছে আস্থা অর্জন করেছেন জমজম হাসপাতাল।

তিনি বলেন, হাসপাতালে বর্তমানে আধুনিকমানের সিটি স্ক্যান, ডায়ালাইসিস, ফিজিওথেরাপি, উন্নত ল্যাব সুবিধাসহ ৩৫/৪০ জন সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার ও সার্জন রোগীর মাঝে ধারাবাহিকভাবে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন। এরমধ্যে ৭ জন বিশেষজ্ঞ ডাক্তার হাসপাতালের ইনডোর আউটডোরে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছেন।
একইভাবে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর এবং সহজলভ্য করার জন্য অক্টোবর মাসকে সেবা মাস ঘোষণা করে ডিসকাউন্ট প্যাকেজ ঘোষণা দিয়েছেন।

ঘোষিত সেবা মাস উপলক্ষে ডাক্তার ফি ২০% থেকে ৫০% কম এবং রোগীর সবধরনের পরীক্ষা নিরীক্ষায় ৩০% থেকে ৪০% কম নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের সিও গোলাম কবির। তিনি হাসপাতালে আরও বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ ও উন্নতমানের যন্ত্রপাতি সংযোজনের ঘোষণা দেন।

হাসপাতালের পরিচালক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জমজম হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট সিনিয়র কনসালটেন্ট ডাঃ ফয়জুর রহমান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ নাসিমা আক্তার, নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ হেনরিয়েটা গোমেজ, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ জাহিদুল ইসলাম খাঁন, হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ কামাল হোছাইন, এহছানুল আনোয়ার, জিএম রুকুন উদ্দীন, ফখরুল আনাম, জাকারিয়া মোঃ শাহাব উদ্দিন। অনুষ্ঠানের
শুরুতে পবিত্র কুরআন থেকে অর্থসহ তেলাওয়াত করেন হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা জসিম উদ্দিন হেলালী। ##

ছবি আছে
চকরিয়া জমজম হাসপাতালে সেবা মাস উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

২৯ বছর ধরে আধুনিক চিকিৎসা সেবা দিয়ে জমজম হাসপাতাল বিপদাপন্ন মানুষের ভরসার জায়গায় পৌঁছেছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২৯ বছর ধরে আধুনিক চিকিৎসা সেবা দিয়ে জমজম হাসপাতাল বিপদাপন্ন মানুষের ভরসার জায়গায় পৌঁছেছে

প্রতিবেদক: এম.জিয়াবুল হক,চকরিয়া :: | প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
Print Image
অক্টোবর মাস রোগীর জন্য সেবামাস ঘোষণা কক্সবাজারের চকরিয়া উপজেলার সর্বপ্রথম বেসরকারিপর্যায়ে স্থাপিত চিকিৎসা প্রতিষ্ঠান জমজম হাসপাতাল পিএলসির উদ্যোগে অক্টোবর মাসকে সবধরনের রোগীদের জন্য সেবা মাস হিসেবে ঘোষণা করেছেন হাসপাতাল কতৃপক্ষ। এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) বেলা এগারোটায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোঃ আবদুল করিমের সভাপতিত্বে হাসপাতাল মিলনায়তনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জমজম হাসপাতালের সেবামাস কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব। এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের নির্বাহী চেয়ারম্যান এন্ড সিইও মোঃ গোলাম কবির। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব বলেন, জমজম হাসপাতাল চকরিয়া জনপদে দীর্ঘদিনের একটি ঐতিহ্যবাহী হাসপাতাল। ঢাকা চট্টগ্রামের পর চকরিয়ার মতো মফস্বল শহরের এই হাসপাতালের উন্নত যন্ত্রপাতির পরীক্ষা নিরীক্ষা, বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা, চকরিয়া ও পার্শ্ববর্তী উপজেলার বিপদাপন্ন মানুষের জন্য বড় ধরনের উপকারে আসছে । তিনি বলেন, অক্টোবর মাসকে সেবা মাস ঘোষণা করে রোগীদের মাঝে স্বল্প মূল্যে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সেবা দেয়ার জন্য জমজম হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। তবে এই সেবাকার্যক্রম প্রতিমাসে গরিব রোগীদের জন্য চালু রাখার আহবান জানাচ্ছি। আশাকরি প্রচলিত বাণিজ্যিক ধারার বিপরীতে স্বল্প মূল্যে ভালো মানের চিকিৎসা সেবা নিশ্চিত করার মাধ্যমে এই হাসপাতাল মানুষের ভরসার জায়গায় থাকবে। অনুষ্ঠানে জমজম হাসপাতালের নির্বাহী চেয়ারম্যান এন্ড সিইও মোঃ গোলাম কবির বলেন, আজ থেকে ২৯ বছর আগে চকরিয়ার মতো মফস্বল জনপদে আধুনিকমানের চিকিৎসা সেবা নিয়ে পথচলা শুরু করে জমজম হাসপাতাল পিএলসি। ভালোমানের চিকিৎসা সেবার বদৌলতে আজ লাখো মানুষের কাছে আস্থা অর্জন করেছেন জমজম হাসপাতাল। তিনি বলেন, হাসপাতালে বর্তমানে আধুনিকমানের সিটি স্ক্যান, ডায়ালাইসিস, ফিজিওথেরাপি, উন্নত ল্যাব সুবিধাসহ ৩৫/৪০ জন সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার ও সার্জন রোগীর মাঝে ধারাবাহিকভাবে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন। এরমধ্যে ৭ জন বিশেষজ্ঞ ডাক্তার হাসপাতালের ইনডোর আউটডোরে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছেন। একইভাবে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর এবং সহজলভ্য করার জন্য অক্টোবর মাসকে সেবা মাস ঘোষণা করে ডিসকাউন্ট প্যাকেজ ঘোষণা দিয়েছেন। ঘোষিত সেবা মাস উপলক্ষে ডাক্তার ফি ২০% থেকে ৫০% কম এবং রোগীর সবধরনের পরীক্ষা নিরীক্ষায় ৩০% থেকে ৪০% কম নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের সিও গোলাম কবির। তিনি হাসপাতালে আরও বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ ও উন্নতমানের যন্ত্রপাতি সংযোজনের ঘোষণা দেন। হাসপাতালের পরিচালক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জমজম হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট সিনিয়র কনসালটেন্ট ডাঃ ফয়জুর রহমান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ নাসিমা আক্তার, নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ হেনরিয়েটা গোমেজ, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ জাহিদুল ইসলাম খাঁন, হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ কামাল হোছাইন, এহছানুল আনোয়ার, জিএম রুকুন উদ্দীন, ফখরুল আনাম, জাকারিয়া মোঃ শাহাব উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে অর্থসহ তেলাওয়াত করেন হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা জসিম উদ্দিন হেলালী। ## ছবি আছে চকরিয়া জমজম হাসপাতালে সেবা মাস উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×