হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মাঝি হত্যা; ৩ আসামী গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১১ জুন ২০২২, ১২:২০ অপরাহ্ন

শহিদ রুবেল,উখিয়া::

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাঝি আজিম উদ্দিন হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহার নামীয় ৩ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উখিয়ার ১৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত মোঃ সলিম এর ছেলে মোঃ হাসিম (৪০),উখিয়ার ১৬নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের আবদুল হাকিমের ছেলে মো: জা‌বের (৩২) ও একই ক্যাম্পের মৃত আবুল কাসিমের ছেলে ইলিয়াস (৪০)।

৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ কামরান হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

তিনি জানান, ক্যাম্প ১৮ তে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে আজিম উল্লাহ (৪৮) নামের এক মাঝিকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী সমসিদা(৩৬) বাদী হয়ে উখিয়া থানায় ১৫ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত নামা ১৫/২০ জন আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে শুক্রবার রাতে এপিবিএনের সদস্যরা ক্যাম্প জুড়ে অভিযান চালিয়ে এজাহার নামীয় ৩ আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ৩ আসামীকে উখিয়া থানার মাধ্যমে আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে ও মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে আজিম উল্লাহ (৪৮) নামের এক মাঝিকে কুপিয়ে হত্যা করে। এসময় সন্ত্রাসীদের কুপে আরো দুই রোহিঙ্গা আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আজিম উল্লাহকে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এসময় তাদের ধারালো দায়ের কুপে আরও দুইজন গুরুতর আহত হন।

পরে পোস্টমর্টেম শেষে ৮ এপিবিএন পুলিশের সদস্যদের উপস্থিতিতে নিহত রোহিঙ্গা নেতার লাশ দাফন সম্পন্ন করা হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মাঝি হত্যা; ৩ আসামী গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মাঝি হত্যা; ৩ আসামী গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১১ জুন ২০২২, ১২:২০ অপরাহ্ন
Print Image
শহিদ রুবেল,উখিয়া:: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাঝি আজিম উদ্দিন হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহার নামীয় ৩ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উখিয়ার ১৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত মোঃ সলিম এর ছেলে মোঃ হাসিম (৪০),উখিয়ার ১৬নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের আবদুল হাকিমের ছেলে মো: জা‌বের (৩২) ও একই ক্যাম্পের মৃত আবুল কাসিমের ছেলে ইলিয়াস (৪০)। ৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ কামরান হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্যাম্প ১৮ তে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে আজিম উল্লাহ (৪৮) নামের এক মাঝিকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী সমসিদা(৩৬) বাদী হয়ে উখিয়া থানায় ১৫ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত নামা ১৫/২০ জন আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে শুক্রবার রাতে এপিবিএনের সদস্যরা ক্যাম্প জুড়ে অভিযান চালিয়ে এজাহার নামীয় ৩ আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৩ আসামীকে উখিয়া থানার মাধ্যমে আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে ও মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে আজিম উল্লাহ (৪৮) নামের এক মাঝিকে কুপিয়ে হত্যা করে। এসময় সন্ত্রাসীদের কুপে আরো দুই রোহিঙ্গা আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আজিম উল্লাহকে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এসময় তাদের ধারালো দায়ের কুপে আরও দুইজন গুরুতর আহত হন। পরে পোস্টমর্টেম শেষে ৮ এপিবিএন পুলিশের সদস্যদের উপস্থিতিতে নিহত রোহিঙ্গা নেতার লাশ দাফন সম্পন্ন করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×