ওয়াশিংটন, ১০ অক্টোবর – নোবেল শান্তি পুরস্কার থেকে ডোনাল্ড ট্রাম্পকে বাদ দেওয়ায় নোবেল কমিটির সমালোচনা করেছে হোয়াইট হাউজ। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের অসলোতে ঘোষণায় দেখা যায়, ২০২৫ সালের শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।
পুরস্কার ঘোষণার পরই হোয়াইট হাউজের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চিউং এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, নোবেল কমিটি আবারও প্রমাণ করেছে, তারা শান্তির চেয়ে রাজনীতিকে প্রাধান্য দেয়।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তিচুক্তি সম্পাদন, যুদ্ধের অবসান এবং জীবন বাঁচানোর কাজ অব্যাহত রাখবেন। তার হৃদয় একজন মানবতাবাদীর মতো ও এমন কেউ আর নেই যিনি শুধুমাত্র নিজের ইচ্ছাশক্তি দিয়েই পাহাড় সরাতে পারেন।
দ্বিতীয় মেয়াদে জানুয়ারি থেকে হোয়াইট হাউজে ফেরার পর থেকেই ট্রাম্প দাবি করে আসছেন, তিনি বিশ্বজুড়ে একাধিক সংঘাতের অবসান ঘটিয়ে নোবেল পাওয়ার যোগ্য হয়ে উঠেছেন। তবে পর্যবেক্ষকরা বলছেন, ট্রাম্পের এই দাবি অনেকটাই অতিরঞ্জিত।
নোবেল ঘোষণার আগের দিনও ট্রাম্প পুনরায় বলেন, গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, যা তিনি নিজের ‘অষ্টম যুদ্ধের অবসান’ হিসেবে বর্ণনা করেন।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১০ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন