হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পঞ্চগড়ে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, দুয়ারে কড়া নাড়ছে শীত!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন


পঞ্চগড়, ১১ অক্টোবর – ঋতু পালাবদলের সঙ্গে সঙ্গে প্রকৃতি সাজে ভিন্নরূপে। প্রকৃতি আমাদের কাছে এখন নরম ঠান্ডা বাতাস, কুয়াশা এবং শিশিরের স্নিগ্ধ আভা নিয়ে এসে শীতের আগাম বার্তা জানাচ্ছে। পঞ্চগড়ে টানা দুই দিন ধরে পড়ছে ঘন কুয়াশা। রাতভর যেন বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা, ভোর হতেই চারদিক ঢেকে গেছে সাদা পর্দায়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে। সকালে গাছের পাতায় শিশির বিন্দু জমে থাকছে অনেক বেলা অবধি। ফসলের মাঠে উঁকি দিচ্ছে নতুন বীজের প্রস্ফুটিত চারা। তাতে শিশির বিন্দু ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

ভোরে পুরো জেলাজুড়ে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ ও শহরের রাস্তাঘাট। দৃশ্যমানতা কয়েক হাত দূরে নেমে আসায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে। ঘাসের ডগা, গাছের পাতা ও ধানের শীষে জমে থাকা শিশিরবিন্দু জানান দিচ্ছিল—শীতের আগমন একেবারে সামনে।

চাকলাহাট এলাকার অটোচালক জমির উদ্দীন বলেন,“সকালে অটো নিয়ে বের হয়েছি, কিন্তু ঘন কুয়াশায় রাস্তা দেখা যাচ্ছিল না। হেডলাইট জ্বালিয়ে খুব সাবধানে গাড়ি চালাতে হয়েছে।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পর্যবেক্ষক) জিতেন্দ্রনাথ রায় বলেন, “শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল একই সময়ে তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বর্তমানে ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।”


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পঞ্চগড়ে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, দুয়ারে কড়া নাড়ছে শীত!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পঞ্চগড়ে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, দুয়ারে কড়া নাড়ছে শীত!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] পঞ্চগড়, ১১ অক্টোবর – ঋতু পালাবদলের সঙ্গে সঙ্গে প্রকৃতি সাজে ভিন্নরূপে। প্রকৃতি আমাদের কাছে এখন নরম ঠান্ডা বাতাস, কুয়াশা এবং শিশিরের স্নিগ্ধ আভা নিয়ে এসে শীতের আগাম বার্তা জানাচ্ছে। পঞ্চগড়ে টানা দুই দিন ধরে পড়ছে ঘন কুয়াশা। রাতভর যেন বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা, ভোর হতেই চারদিক ঢেকে গেছে সাদা পর্দায়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে। সকালে গাছের পাতায় শিশির বিন্দু জমে থাকছে অনেক বেলা অবধি। ফসলের মাঠে উঁকি দিচ্ছে নতুন বীজের প্রস্ফুটিত চারা। তাতে শিশির বিন্দু ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা।শনিবার (১১ অক্টোবর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।ভোরে পুরো জেলাজুড়ে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ ও শহরের রাস্তাঘাট। দৃশ্যমানতা কয়েক হাত দূরে নেমে আসায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে। ঘাসের ডগা, গাছের পাতা ও ধানের শীষে জমে থাকা শিশিরবিন্দু জানান দিচ্ছিল—শীতের আগমন একেবারে সামনে।চাকলাহাট এলাকার অটোচালক জমির উদ্দীন বলেন,“সকালে অটো নিয়ে বের হয়েছি, কিন্তু ঘন কুয়াশায় রাস্তা দেখা যাচ্ছিল না। হেডলাইট জ্বালিয়ে খুব সাবধানে গাড়ি চালাতে হয়েছে।”তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পর্যবেক্ষক) জিতেন্দ্রনাথ রায় বলেন, “শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল একই সময়ে তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বর্তমানে ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।” [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×