হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাইবান্ধায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তরুণ আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন


গাইবান্ধা, ১২ অক্টোবর – গাইবান্ধায় জাতীয় পতাকার দণ্ডে জুতা তুলে বিতর্কের জন্ম দেওয়া এক তরুণকে আটক করেছে পুলিশ। ওই তরুণের নাম মিরাজ (১৮)।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলা থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ।

আটক মিরাজ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের বাসিন্দা।

জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৩২ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যে ভিডিওতে দেখা যায়, জাতীয় সংগীত চলাকালীন সময়ে মিরাজ নামের এক তরুণ পতাকার দণ্ডে জুতা তুলছেন। তার আশপাশে আরও কয়েকজন তরুণকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হতেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ ঘটনার পর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। পরে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মিরাজকে আটক করা হয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাইবান্ধায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তরুণ আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাইবান্ধায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তরুণ আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] গাইবান্ধা, ১২ অক্টোবর – গাইবান্ধায় জাতীয় পতাকার দণ্ডে জুতা তুলে বিতর্কের জন্ম দেওয়া এক তরুণকে আটক করেছে পুলিশ। ওই তরুণের নাম মিরাজ (১৮)।শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলা থেকে তাকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ।আটক মিরাজ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের বাসিন্দা।জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৩২ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যে ভিডিওতে দেখা যায়, জাতীয় সংগীত চলাকালীন সময়ে মিরাজ নামের এক তরুণ পতাকার দণ্ডে জুতা তুলছেন। তার আশপাশে আরও কয়েকজন তরুণকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হতেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ ঘটনার পর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। পরে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মিরাজকে আটক করা হয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×