হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকা কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ, যানচলাচল বন্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন


ঢাকা, ১৪ অক্টোবর – ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ অধ্যাদেশ সংশোধন এবং গতকাল (সোমবার) ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনায় নিন্দা জানিয়ে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছে কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী ও অফিসগামী মানুষ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নেন। তারা সেখানে ব্যানার-প্ল্যাকার্ড হাতে অধ্যাদেশ সংশোধনের দাবিতে স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিক্ষার্থীদের অভিযোগ, নতুন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের বর্তমান ধারায় ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট শাখা বিলুপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে দেশের অন্যতম প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানের শত বছরের ঐতিহ্য নষ্ট হবে বলে মনে করেন তারা।

এর আগে সোমবার ঢাকা কলেজে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা শুরুর প্রস্তুতির সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ‘দালাল’ মন্তব্যের অভিযোগে এক শিক্ষার্থীকে শিক্ষকরা ধরে কমনরুমে আটকে রাখেন। খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে সহপাঠীকে ছাড়িয়ে আনেন।

এসময় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও স্নাতকের শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতে জড়ান।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঢাকা কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ, যানচলাচল বন্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকা কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ, যানচলাচল বন্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ অক্টোবর – ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ অধ্যাদেশ সংশোধন এবং গতকাল (সোমবার) ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনায় নিন্দা জানিয়ে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছে কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী ও অফিসগামী মানুষ।মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নেন। তারা সেখানে ব্যানার-প্ল্যাকার্ড হাতে অধ্যাদেশ সংশোধনের দাবিতে স্লোগান দিতে থাকেন।শিক্ষার্থীদের অভিযোগ, নতুন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের বর্তমান ধারায় ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট শাখা বিলুপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে দেশের অন্যতম প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানের শত বছরের ঐতিহ্য নষ্ট হবে বলে মনে করেন তারা।এর আগে সোমবার ঢাকা কলেজে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা শুরুর প্রস্তুতির সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ‘দালাল’ মন্তব্যের অভিযোগে এক শিক্ষার্থীকে শিক্ষকরা ধরে কমনরুমে আটকে রাখেন। খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে সহপাঠীকে ছাড়িয়ে আনেন।এসময় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও স্নাতকের শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতে জড়ান। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×