হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে জেলা প্রশাসক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ জুন ২০২২, ১১:২৪ অপরাহ্ন

উখিয়ার রাজাপালং ইউনিয়নের প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের একশো ঘরের মধ্যে নির্মাণাধীন ৮৫টি ঘর পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।

১৩ জুন (সোমবার) রাজাপালং ইউনিয়নের টিএন্ডটি এলাকায় ভূমি ও গৃহহীন এমন ৮৫ উপকারভোগীদের ঘর নির্মাণের কাজের মান তদারকি ও পরিদর্শন করা হয়।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের ভূমিহীন-গৃহহীন মানুষের আবাসন নিশ্চিতকল্পে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অন্যতম উদ্ভাবন হচ্ছে ‘আশ্রয়ণ প্রকল্প’।

একটি ঘর একটি ছিন্নমূল পরিবারের দারিদ্র্য হ্রাসসহ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার। এটি এখন প্রমাণিত। প্রতিটি নিরাপদ গৃহ পরিবারের সকলকে করে তোলে আস্থাবান, প্রত্যয়ী এবং বর্তমান ও ভবিষ্যতের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে উদ্যোগী। মুজিববর্ষে এসে দ্রুততম সময়ে গৃহহীন ও ভূমিহীন মানুষকে গৃহ প্রদানের মাধ্যমে জাতির পিতা সূচিত গৃহায়ন কর্মসূচিকে তিনি নতুনরূপে উপস্থাপন করেন। আগামীতে বাংলাদেশে কেউ ভূমি ও গৃহহীন থাকবেনা।

আরও পড়ুন

নারায়ণগঞ্জের মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ধোঁয়ায় অসুস্থ হয়ে আইসিইউতে ৩ শিক্ষার্থীসহ হাসপাতালে ভর্তি ৪৮

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মামুন, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার প্রমুখ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে জেলা প্রশাসক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে জেলা প্রশাসক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ জুন ২০২২, ১১:২৪ অপরাহ্ন
Print Image
উখিয়ার রাজাপালং ইউনিয়নের প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের একশো ঘরের মধ্যে নির্মাণাধীন ৮৫টি ঘর পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। ১৩ জুন (সোমবার) রাজাপালং ইউনিয়নের টিএন্ডটি এলাকায় ভূমি ও গৃহহীন এমন ৮৫ উপকারভোগীদের ঘর নির্মাণের কাজের মান তদারকি ও পরিদর্শন করা হয়। পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের ভূমিহীন-গৃহহীন মানুষের আবাসন নিশ্চিতকল্পে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অন্যতম উদ্ভাবন হচ্ছে ‘আশ্রয়ণ প্রকল্প’। একটি ঘর একটি ছিন্নমূল পরিবারের দারিদ্র্য হ্রাসসহ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার। এটি এখন প্রমাণিত। প্রতিটি নিরাপদ গৃহ পরিবারের সকলকে করে তোলে আস্থাবান, প্রত্যয়ী এবং বর্তমান ও ভবিষ্যতের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে উদ্যোগী। মুজিববর্ষে এসে দ্রুততম সময়ে গৃহহীন ও ভূমিহীন মানুষকে গৃহ প্রদানের মাধ্যমে জাতির পিতা সূচিত গৃহায়ন কর্মসূচিকে তিনি নতুনরূপে উপস্থাপন করেন। আগামীতে বাংলাদেশে কেউ ভূমি ও গৃহহীন থাকবেনা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মামুন, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার প্রমুখ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×