হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বান্দরবানে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ জুন ২০২২, ০৮:৩৩ অপরাহ্ন

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:

প্রতিবছরের মত এবারে ও নানা আয়োজনে বান্দরবানের সনাতন ধর্মালম্বীরা উদযাপন করছে জগন্নাথ দেবের স্মানযাত্রা উৎসব।

ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথিকে স্মরণীয় করে রাখার জন্য জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের এই বিশেষ স্নানযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। ধর্মীয় রীতি অনুসারে রাজা ইন্দ্রদুম যখন জগন্নাথদেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন তখন থেকে এই স্নান যাত্রার শুরু হয়।

ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথিকে স্মরণীয় করে রাখতে আজ ১৪জুন (মঙ্গলবার) দুপুরে বান্দরবান কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটি আয়োজনে শ্রী শ্রী কেন্দ্রীয় দূর্গা মন্দির প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে করা হয় জগন্নাথ দেবের স্মানযাত্রা উৎসব। এইসময় বৈদিক মন্ত্র উচ্চারণ,সমবেত কীর্তন, ধর্মীয় সংগীত পরিবেশনা, গীতাপাঠ ও ভগবান জগন্নাথ দেবের স্মানযাত্রায় অংশ নেয় উপস্থিত সনাতন ধর্মালম্বীরা।

আরও পড়ুন

মিয়ানমারে পাচারকালে কোস্ট গার্ডের অভিযানে ৪০ হাজার কেজি সিমেন্টসহ পাচারকারী আটক ৪

ধর্মীয় ও মাঙ্গলিক এই অনুষ্টানে যোগ দিতে সনাতন ধর্মালম্বী নারী ও পুরুষেরা জেলা সদরের শ্রী শ্রী কেন্দ্রীয় দূর্গা মন্দির প্রাঙ্গনে সমবেত হয় এবং ধর্মীয় আচার অনুষ্টানের মধ্য দিয়ে ভগবান জগন্নাথ দেবের স্মানযাত্রায় অংশ নেন।

স্নান যাত্রার দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয়। জগন্নাথের ভক্তদের বিশ্বাস ভগবান জগন্নাথ দেবের স্মানযাত্রায় অংশ নিলে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় আর এই বিশ্বাস থেকে প্রতিবছরই অসংখ্য ভক্ত জগন্নাথের স্নানযাত্রা উপলক্ষ্যে বিভিন্ন জগন্নাথ মন্দির দর্শনে যান এবং ভগবান জগন্নাথ দেবের স্মানযাত্রায় অংশ নেন।

স্নান যাত্রার অনুষ্ঠানে এসময় শ্রী শ্রী কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি কানু দাশ, সাধারণ সম্পাদক জনি সুশীলসহ সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চট্রগাম
Card Image

বান্দরবানে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বান্দরবানে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুন ২০২২, ০৮:৩৩ অপরাহ্ন
Print Image
রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: প্রতিবছরের মত এবারে ও নানা আয়োজনে বান্দরবানের সনাতন ধর্মালম্বীরা উদযাপন করছে জগন্নাথ দেবের স্মানযাত্রা উৎসব। ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথিকে স্মরণীয় করে রাখার জন্য জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের এই বিশেষ স্নানযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। ধর্মীয় রীতি অনুসারে রাজা ইন্দ্রদুম যখন জগন্নাথদেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন তখন থেকে এই স্নান যাত্রার শুরু হয়। ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথিকে স্মরণীয় করে রাখতে আজ ১৪জুন (মঙ্গলবার) দুপুরে বান্দরবান কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটি আয়োজনে শ্রী শ্রী কেন্দ্রীয় দূর্গা মন্দির প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে করা হয় জগন্নাথ দেবের স্মানযাত্রা উৎসব। এইসময় বৈদিক মন্ত্র উচ্চারণ,সমবেত কীর্তন, ধর্মীয় সংগীত পরিবেশনা, গীতাপাঠ ও ভগবান জগন্নাথ দেবের স্মানযাত্রায় অংশ নেয় উপস্থিত সনাতন ধর্মালম্বীরা। ধর্মীয় ও মাঙ্গলিক এই অনুষ্টানে যোগ দিতে সনাতন ধর্মালম্বী নারী ও পুরুষেরা জেলা সদরের শ্রী শ্রী কেন্দ্রীয় দূর্গা মন্দির প্রাঙ্গনে সমবেত হয় এবং ধর্মীয় আচার অনুষ্টানের মধ্য দিয়ে ভগবান জগন্নাথ দেবের স্মানযাত্রায় অংশ নেন। স্নান যাত্রার দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয়। জগন্নাথের ভক্তদের বিশ্বাস ভগবান জগন্নাথ দেবের স্মানযাত্রায় অংশ নিলে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় আর এই বিশ্বাস থেকে প্রতিবছরই অসংখ্য ভক্ত জগন্নাথের স্নানযাত্রা উপলক্ষ্যে বিভিন্ন জগন্নাথ মন্দির দর্শনে যান এবং ভগবান জগন্নাথ দেবের স্মানযাত্রায় অংশ নেন। স্নান যাত্রার অনুষ্ঠানে এসময় শ্রী শ্রী কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি কানু দাশ, সাধারণ সম্পাদক জনি সুশীলসহ সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×