হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় এসএসসিতে শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়া সুমি এইচএসসিতেও পেলো সাফল্য

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

কক্সবাজার সরকারি কলেজের বাণিজ্য বিভাগের মেধাবী শিক্ষার্থী ইসরাত ফারহানা সুমি ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। ধারাবাহিক সাফল্যের ধারায় এটি তার আরেকটি উজ্জ্বল অর্জন।

এর আগে ২০২৩ সালে কক্সবাজারের উখিয়া উপজেলার পালং আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস (জিপিএ-৫) অর্জন করেছিল সুমি। সেই বছরই উপজেলা পর্যায়ে সর্বোচ্চ নম্বর পেয়ে উখিয়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয় সে। এ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

ইসরাত ফারহানা সুমি উখিয়ার রত্না পালং ইউনিয়নের রুহুল্লার ডেবা গ্রামের মৃত মোহাম্মদ ইসলাম ও শাহীন আক্তারের মেয়ে। তিনি উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, কোটবাজার দোকান মালিক সমিতি লিমিটেডের সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন এবং দৈনিক ইনানী পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম রুবেল এর ভাগ্নি।

নিজের এই সাফল্যের জন্য সুমি শিক্ষকদের দিকনির্দেশনা ও পরিবারের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন সুনাগরিক হিসেবে সমাজে অবদান রাখতে চায় সে। এজন্য সকলের দোয়া প্রার্থনা করেছে মেধাবী এই শিক্ষার্থী।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় এসএসসিতে শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়া সুমি এইচএসসিতেও পেলো সাফল্য

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় এসএসসিতে শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়া সুমি এইচএসসিতেও পেলো সাফল্য

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজার সরকারি কলেজের বাণিজ্য বিভাগের মেধাবী শিক্ষার্থী ইসরাত ফারহানা সুমি ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। ধারাবাহিক সাফল্যের ধারায় এটি তার আরেকটি উজ্জ্বল অর্জন। এর আগে ২০২৩ সালে কক্সবাজারের উখিয়া উপজেলার পালং আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস (জিপিএ-৫) অর্জন করেছিল সুমি। সেই বছরই উপজেলা পর্যায়ে সর্বোচ্চ নম্বর পেয়ে উখিয়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয় সে। এ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। ইসরাত ফারহানা সুমি উখিয়ার রত্না পালং ইউনিয়নের রুহুল্লার ডেবা গ্রামের মৃত মোহাম্মদ ইসলাম ও শাহীন আক্তারের মেয়ে। তিনি উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, কোটবাজার দোকান মালিক সমিতি লিমিটেডের সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন এবং দৈনিক ইনানী পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম রুবেল এর ভাগ্নি। নিজের এই সাফল্যের জন্য সুমি শিক্ষকদের দিকনির্দেশনা ও পরিবারের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন সুনাগরিক হিসেবে সমাজে অবদান রাখতে চায় সে। এজন্য সকলের দোয়া প্রার্থনা করেছে মেধাবী এই শিক্ষার্থী।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×