আন্তানানারিভো, ১৭ অক্টোবর – মাদাগাস্কারের অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া কর্নেল মাইকেল র্যান্ড্রিয়ানিরিনা দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
তরুণ প্রজন্মের বিক্ষোভের মুখে পূর্বসূরিকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য করার পর দ্বীপ রাষ্ট্রটির নিয়ন্ত্রণ নেয়ার কয়েকদিন পরই আজ শুক্রবার শপথ নিলেন দেশটির অভিজাত সেনাবাহিনীর এই কর্মকর্তা।
অস্ত্র উৎপাদন বন্ধ হবে না, ২৬০টির বেশি শত্রুপক্ষের আকাশযানে হামলার দাবি ইরানের
সাবেক প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা সেনাবাহিনীর ক্ষমতা দখলের নিন্দা করেছেন এবং নির্বাসনে থাকাকালীন পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। যদিও নিরাপত্তা বাহিনীতে ব্যাপকভাবে দলত্যাগ এবং উচ্চ সাংবিধানিক আদালত অভ্যুত্থানের কয়েক ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর ক্ষমতা দখলকে অনুমোদন দিয়েছে।
আফ্রিকান ইউনিয়ন এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন। যদিও পানি ও বিদ্যুৎ ঘাটতির কারণে শুরু হওয়া জেন জি বিক্ষোভের কয়েক সপ্তাহ পরে গণঅভ্যুত্থানে সংগঠিত হয়।
র্যান্ড্রিয়ানিরিনা উচ্চ সাংবিধানিক আদালতে শপথ অনুষ্ঠানে বলেন, আমি মাদাগাস্কার প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে আমার উপর অর্পিত দায়িত্বগুলো পুরোপুরি, সম্পূর্ণ এবং ন্যায়সঙ্গতভাবে পালন করবো।
র্যান্ড্রিয়ানিরিনা হলেন অভিজাত ক্যাপস্যাট সেনা ইউনিটের একজন অধিনায়ক, যেটি ২০০৯ সালের রাজোয়েলিনাকে ক্ষমতায় আনার অভ্যুত্থানে মুখ্য ভূমিকা পালন করেছিল, যদিও তিনি নিজে সেই অভ্যুত্থানে জড়িত ছিলেন না। বিক্ষোভের সময় তিনি প্রেসিডেন্টের সাথে সম্পর্ক ছিন্ন করেন, সেনাদের বিক্ষোভকারীদের উপর গুলি না চালানোর আহ্বান জানিয়েছিলেন এবং তাদের রক্ষা করার প্রস্তাব দিয়েছিলেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৭ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন