ঢাকা, ১৮ অক্টোবর – রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা শেষে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১১টা ৪ মিনিটে হাসপাতাল থেকে বের হন তিনি। তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
বেগম খালেদা জিয়ার নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য গত বৃহস্পতিবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে মেডিকেল বোর্ডের পরামর্শে আজ রাতে তাকে বাসায় নেওয়া হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া রাত সাড়ে এগারটার দিকে ফিরোজা ভিলায় পৌঁছেছেন।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৮ অক্টোবর ২০২৫
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::চিকিৎসা শেষে নিজ বাসভবনে ফিরলেন খালেদা জিয়া first appeared on DesheBideshe.




মন্তব্য করুন