হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যবুক নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২, ০৫:০৭ অপরাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ায় মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. ফরহাদ (২৫) নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে চকরিয়া পৌরশহরের চিরিংগা কাঁচা রাস্তার মাথায় বক্স রোডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ফরহাদ চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়ার মো. নুরুল আলমের ছেলে। ফরহাদ পেশায় একজন ব্যবসায়ী। চকরিয়া পৌর বাসটার্মিনালে তার একটি রেস্টুরেন্ট রয়েছে বলে জানিয়েছেন চকরিয়া পৌরসভার কাউন্সিলর মুজিবুল হক মুজিব।

চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিংগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোরশেদ আলম ভুঁইয়া বলেন, বুধবার দিবাগত রাত ২টার দিকে পৌরশহরের কাঁচাবাজার রাস্তার মাথায় সড়কের পাশে মোটরসাইকেলে বসা ছিলেন মো. ফরহাদ। এ সময় কক্সবাজারমুখী গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক মোটরসাইকেলসহ ফরহাদকে ধাক্কা দেয়। সেখান থেকে আহত ফরহাদকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

তিনি আরও বলেন, ফরহাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকসহ চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যবুক নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যবুক নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া:: কক্সবাজারের চকরিয়ায় মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. ফরহাদ (২৫) নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে চকরিয়া পৌরশহরের চিরিংগা কাঁচা রাস্তার মাথায় বক্স রোডে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. ফরহাদ চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়ার মো. নুরুল আলমের ছেলে। ফরহাদ পেশায় একজন ব্যবসায়ী। চকরিয়া পৌর বাসটার্মিনালে তার একটি রেস্টুরেন্ট রয়েছে বলে জানিয়েছেন চকরিয়া পৌরসভার কাউন্সিলর মুজিবুল হক মুজিব। চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিংগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোরশেদ আলম ভুঁইয়া বলেন, বুধবার দিবাগত রাত ২টার দিকে পৌরশহরের কাঁচাবাজার রাস্তার মাথায় সড়কের পাশে মোটরসাইকেলে বসা ছিলেন মো. ফরহাদ। এ সময় কক্সবাজারমুখী গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক মোটরসাইকেলসহ ফরহাদকে ধাক্কা দেয়। সেখান থেকে আহত ফরহাদকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, ফরহাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকসহ চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×