হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিমানবন্দরের কার্গো ভিলেজে এখনো জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ারফাইটিং রোবট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন


ঢাকা, ১৮ অক্টোবর – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর ছয় ঘণ্টা সময় পেরিয়ে গেলেও তা নেভানো যায়নি। আগুনের তীব্রতা কিছুটা কমলেও কখন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে তা বলতে পারছেন না সংশ্লিষ্টরা। এ অবস্থায় দেশের প্রধান এ বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত রেখেছে কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর অনুযায়ী আগুনের ঘটনায়, ফায়ার সার্ভিসের কয়েকজন ও ২৫ জন আনসার সদস্য আহত হয়েছেন। আহত আনসার সদস্যদের মধ্যে সাতজন চিকিৎসা নিয়েছেন। বাকিরা সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন

নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি

শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এছাড়া ঘটনাস্থলে বিমান বাহিনীরও দুটি ইউনিট কাজ করছে। রয়েছে নৌবাহিনী।

এদিন দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট রওনা হয়। আগুন ছড়াতে থাকলে ইউনিটের সংখ্যাও বাড়তে থাকে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। পাশাপাশি কাছ থেকে আগুন নেভাতে কাজ করছে ‘রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট’। এই রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট মানুষের সাহায্য ছাড়াই খুব কাছ থেকে আগুনে পানি নিক্ষেপ করতে সক্ষম। এছাড়া যেখানে আগুনের শিখা রয়েছে সেখানে মুখে করে পানি দিতেও পারে এই রোবট।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৮ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিমানবন্দরের কার্গো ভিলেজে এখনো জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ারফাইটিং রোবট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিমানবন্দরের কার্গো ভিলেজে এখনো জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ারফাইটিং রোবট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ অক্টোবর – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর ছয় ঘণ্টা সময় পেরিয়ে গেলেও তা নেভানো যায়নি। আগুনের তীব্রতা কিছুটা কমলেও কখন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে তা বলতে পারছেন না সংশ্লিষ্টরা। এ অবস্থায় দেশের প্রধান এ বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত রেখেছে কর্তৃপক্ষ।সর্বশেষ খবর অনুযায়ী আগুনের ঘটনায়, ফায়ার সার্ভিসের কয়েকজন ও ২৫ জন আনসার সদস্য আহত হয়েছেন। আহত আনসার সদস্যদের মধ্যে সাতজন চিকিৎসা নিয়েছেন। বাকিরা সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এছাড়া ঘটনাস্থলে বিমান বাহিনীরও দুটি ইউনিট কাজ করছে। রয়েছে নৌবাহিনী।এদিন দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট রওনা হয়। আগুন ছড়াতে থাকলে ইউনিটের সংখ্যাও বাড়তে থাকে।ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। পাশাপাশি কাছ থেকে আগুন নেভাতে কাজ করছে ‘রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট’। এই রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট মানুষের সাহায্য ছাড়াই খুব কাছ থেকে আগুনে পানি নিক্ষেপ করতে সক্ষম। এছাড়া যেখানে আগুনের শিখা রয়েছে সেখানে মুখে করে পানি দিতেও পারে এই রোবট।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৮ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×