হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় দেশীয় তৈরি লম্বা বন্দুক ও ৮ রাউন্ড কার্তুজসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

এম জিয়াবুল হক, চকরিয়া::

এম জিয়াবুল হক, চকরিয়া::

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে দিনদুপুরে অভিযান চালিয়ে মোহাম্মদ তৌহিদ উল্লাহ (২৫) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ তাঁর বাড়ি থেকে দেশীয় তৈরি একটি লম্বা বন্দুক ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকাল আনুমানিক চারটার দিকে চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে এসআই আরকানুল ইসলাম ও এসআই জাকির হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ টিম অভিযান চালিয়ে
উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওমখালী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তৌহিদ উল্লাহ ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে বলে জানিয়েছেন পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, শুক্রবার দিবাগত রাতে সাহারবিল ইউনিয়নের রামপুর উমখালী এলাকায় অস্ত্রধারী তৌহিদ উল্লাহ প্রকাশ্যে ফাঁকা গুলি ছুঁড়ে। এ ঘটনায় রাতভর স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাতে বিষয়টি স্থানীয় এলাকাবাসী আমাকে জানান।
ওসি বলেন, শনিবার সকাল থেকে অস্ত্রধারী তৌহিদ উল্লাহর গতিবিধি শনাক্ত করা হয়। বিকাল চারটার কিছু পর সে বাড়িতে ঢুকলে থানা পুলিশের একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানের একপর্যায়ে তাঁর স্বীকারোক্তি মতে, তাঁর বাড়ি থেকে দেশীয় তৈরি একটি লম্বা বন্দুক ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেফতারকৃত অস্ত্রধারী তৌহিদ উল্লাহ একজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। সে রামপুর চিংড়িজোনের শেকাব উদ্দিন হত্যা মামলার আসামি। তাঁর বিরুদ্ধে ওই মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় নতুন মামলা রুজু করা হচ্ছে। ##

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় দেশীয় তৈরি লম্বা বন্দুক ও ৮ রাউন্ড কার্তুজসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় দেশীয় তৈরি লম্বা বন্দুক ও ৮ রাউন্ড কার্তুজসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চকরিয়া:: | প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে দিনদুপুরে অভিযান চালিয়ে মোহাম্মদ তৌহিদ উল্লাহ (২৫) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ তাঁর বাড়ি থেকে দেশীয় তৈরি একটি লম্বা বন্দুক ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকাল আনুমানিক চারটার দিকে চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে এসআই আরকানুল ইসলাম ও এসআই জাকির হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ টিম অভিযান চালিয়ে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওমখালী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তৌহিদ উল্লাহ ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে বলে জানিয়েছেন পুলিশ। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, শুক্রবার দিবাগত রাতে সাহারবিল ইউনিয়নের রামপুর উমখালী এলাকায় অস্ত্রধারী তৌহিদ উল্লাহ প্রকাশ্যে ফাঁকা গুলি ছুঁড়ে। এ ঘটনায় রাতভর স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতে বিষয়টি স্থানীয় এলাকাবাসী আমাকে জানান। ওসি বলেন, শনিবার সকাল থেকে অস্ত্রধারী তৌহিদ উল্লাহর গতিবিধি শনাক্ত করা হয়। বিকাল চারটার কিছু পর সে বাড়িতে ঢুকলে থানা পুলিশের একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানের একপর্যায়ে তাঁর স্বীকারোক্তি মতে, তাঁর বাড়ি থেকে দেশীয় তৈরি একটি লম্বা বন্দুক ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেফতারকৃত অস্ত্রধারী তৌহিদ উল্লাহ একজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। সে রামপুর চিংড়িজোনের শেকাব উদ্দিন হত্যা মামলার আসামি। তাঁর বিরুদ্ধে ওই মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় নতুন মামলা রুজু করা হচ্ছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×