কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের নিজ বসতঘর থেকে এক রোহিঙ্গার মরাদেহ উদ্ধার করেছেআর্মডপুলিশব্যাটালিয়ান(এপিবিএন)সদস্যরা।নিহত হলেন উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ইষ্টের বাসিন্দা মামুন রশিদের পুত্র মোঃইলিয়াছ(২৮)।নিহতদের মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় বলে উখিয়া থানার ডিউটি অফিসার জানিয়েছেন। এ ঘটনার পর থেকে পুরো ক্যাম্প এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
২১ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করেন ক্যাম্প পুলিশ।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরো বলেন মো. ইলিয়াছের মৃতদেহ তার বসত পাওয়া যায়। হত্যাকাণ্ডের বিষয়ে এখনো সঠিক তথ্য পাওয়া যায় নি। তদন্ত অব্যাহত আছে।




মন্তব্য করুন