চট্টগ্রাম, ১৮ অক্টোবর – ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনসহ ৮ প্রবাসীর মরদেহ দেশে এসেছে।
ওমানের মাস্কট থেকে শনিবার (১৮ অক্টোবর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের লাশ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।
এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
যাদের লাশ এসেছে তারা হলেন সারিকাইত ইউনিয়নের আমিন মাঝি, আরজু, রকি, সাহাব উদ্দিন ও মো. বাবলু এবং মাইটভাঙার মো. জুয়েল ও রহমতপুরের রনি।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, একই ফ্লাইটে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজন ছাড়াও আরও একজনের মরদেহ এসেছে।
আনুষ্ঠানিকতা শেষে লাশগুলো আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। লাশ দাফনের জন্য সরকারের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা করে দেওয়া হয়।




মন্তব্য করুন